contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৯১ অনুরূপভাবে রাস্তার উপর গরু-ছাগল এমনভাবে বাধা যাইবে না যাহাতে পথ সংকীর্ণ হয় এবং উহাদের বিষ্ঠা ও পেশাবের ছিটা পথিকের গায়ে লাগে। কেহ এইরূপ করিলে তাহাকে নিষেধ করা হইবে। সওয়ারীতে আরোহণ ও অবতরণের জন্য জরুরত পরিমাণ সময় সওয়ারীকে পথে দাড় করানো মুনকার বা গর্হিত কর্ম নহে। কেননা, মানুষের উপকার ও জরুরতের জন্যই রাস্তা নির্মাণ করা হয়। তো জরুরতের জন্য সওয়ারীকে পথে দাড় করানো ইহাও মানুষের একটি উপকার বটে । এই উপকার লাভের ক্ষেত্রে কাহাকেও বাধা দেওয়া যাইবে না। অবশ্য কেহ যদি রাস্তার কিছু অংশকে নিজের ব্যবহারের জন্য নির্দিষ্ট করিয়া লয়, তবে অবশ্যই তাহাকে বাধা দিতে হইবে। মোটকথা, এইসব ক্ষেত্রে মানুষের জরুরতের প্রতি লক্ষ্য করা হইবে এবং সেই জরুরতটিও রাস্তার সহিত সংশ্লিষ্ট কি-না তাহা দেখিতে হইবে৷ মানুষের সকল জরুরতই এক রকম নহে । লোক চলাচলের পথ দ্বারা এমন কাটাযুক্ত বোঝা লইয়া যাওয়া যাইবে না যাহা দ্বারা পথিকের গায়ে আঁচড় লাগিতে পারে বা তাহার কাপড় ছিড়িয়া যাইতে পারে। অবশ্য রাস্তা যদি খুব প্রশস্ত হয় এবং বোঝার কারনে মানুষের কোন কষ্ট না হয়, তবে কোন আপত্তি নাই। কেননা মানুষকে তো এই পথ দ্বারাই বোঝা বহন করিতে হইবে । তবে কাটার বোঝা দীর্ঘ সময় পর্যন্ত পথে ফেলিয়া রাখা যাইবে না । বরং উহা রাস্তায় নামাইয়া স্থানান্তর করিতে যেই পরিমাণ সময় লাগে, সেই পরিমাণ সময়ই রাস্তায় রাখা যাইবে। জীব-জানোয়ারের উপর উহার ক্ষমতার অতিরিক্ত বোঝা চাপাইয়া দেওয়াও মুনকার এবং উহাতে বাধা দেওয়া ওয়াজিব । অনুরূপভাবে কসাই’র দোকানের সামনে পশু জবাই করা এবং উহার রক্ত ও মল-মুত্র দ্বারা রাস্তা নোংরা করিয়া রাখা- ইহাও গর্হিত কর্ম এবং ইহাতে বাধা দেওয়া হইবে । ঘরের ময়লা-আবর্জনা, আম-কলা ও তরমুজের ছিলকা ইত্যাদি যদি পথের উপর ফেলিয়া রাখা হয় এবং পানি ফেলিয়া রাস্তা পিচ্ছিল করিয়া রাখা হয়, তবে এইসব কর্ম গর্হিত এবং উহাতে বাধা দেওয়া হইবে। কোন বাড়ীর ফটকে যদি এমন কুকুর বসিয়া থাকে, যে পথিকগণকে কামড়ায় বা তাহাদের উপর আক্রমণ করে, তবে উহাকে বাধা দেওয়া সেই বাড়ীর মালিকের উপর ওয়াজিব । কিন্তু কুকুর যদি কাহাকেও কষ্ট না দেয় এবং শুধুই ময়লা ছড়ায়, আর সেই ময়লা এমন যাহা এড়াইয়া চলা সম্ভব তবে উহাকে বাধা দেওয়া হইবে না । কুকুর যদি পথের উপর এমনভাবে বসিয়া থাকে যে, উহার ফলে পথিকের পথ চলাচলে সমস্যা হইতেছে, তবে কুকুরের মালিককে বলা হইবে যেন সে তাহার কুকুরকে বাড়ীতে বাধিয়া রাখে। এমন কি বাড়ীর মালিকও যদি পথিকের সমস্যা করিয়া রাস্তায় বসিয়া থাকে, তবে তাহাকেও নিষেধ করা হইবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।