দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৯০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তৃতীয় মুনকার ওজন ও মাপে কম করা- ইহাও মুনকার । অনেক দোকানদার প্রচলিত ওজনের কম বাটখারা এবং প্রচলিত মাপ হইতে খাটো গজ রাখে। কোন ব্যক্তির যদি দোকানদারের এই প্রতারণার কথা জানা থাকে, তবে তাহার কর্তব্য- হয় নিজে এই অন্যায় দমনের উদ্যোগ গ্রহণ করা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাহা দূর করার চেষ্টা করা । চতুর্থ মুনকার ক্ৰয়-বিক্ৰয়ের ক্ষেত্রে অবৈধ শর্ত করা । ইহা সুস্পষ্ট র্ূপেই গর্হিত কর্ম এবং ইহাতে বাধা দেওয়া ওয়াজিব । কেননা, অবৈধ শর্তের ফলে ক্রয়-বিক্রয় ফাসেদ হইয়া যায়। অনুরূপভাবে সুদের লেনদেনেও বাধা দেওয়া ওয়াজিব । পঞ্চম মুনকার ঈদ বা অন্য কোন পর্ব উপলক্ষে শিশুদের জন্য প্রাণীর ছবিযুক্ত খেলনা ক্রয় করিয়া দেওয়া জায়েজ নহে। এই জাতীয় সামগ্রী ভাঙ্গিয়া ফেলা এবং উহার বিক্ৰয় নিষেধ করা উচিৎ । সোনা-রূপার বরতন, রেশমী ও রূপার জরির টুপি এবং পুরুষদের জন্য রেশমী পোশাকেরও একই হুকুম ৷ ব্যবহৃত কাপড় ধুইয়া কাপড় রিফু করিবার পর ক্রেতার নিকট সেই ক্রটি গোপন করিয়া বিক্রয় করাও জায়েজ নহে। মোটকথা, এমনসব বিক্রয় হারাম যাহাতে প্রতারণা করা হয়। এই জাতীয় ক্ৰয়-বিক্ৰয় এমন ব্যাপক যে, উহার পরিসংখ্যান করা এক দুরূহ ব্যাপার । তবে নমুনা হিসাবে আমরা যেই কয়টি অবস্থা বর্ণনা করিলাম উহার.উপর ভিত্তি করিয়া অপরাপর ক্ষেত্রে কেয়াস করিয়া লওয়া যাইবে । রাস্তা সংক্রান্ত গর্হিত কর্ম মানুষের পথ চলাচল সংক্রান্ত মুনকার ও গর্হিত কর্ম অসংখ্য । এখানে আমরা নমুনা হিসাবে উহার কয়েকটি উল্লেখ করিতেছি । ঘরের বাহিরে পথের উপর বসার জন্য উঁচু চত্বর নির্মাণ করা, পথের উপর ঘরের বারান্দা, গ্যালারী, ছাদ ইত্যাদি নির্মাণ করা, গাছ লাগানো, খুঁটি পুতিয়া রাখা মুনকার । অর্থাৎ- এইসবের ফলে যদি পথ সংকীর্ণ হইয়া যায় বা পথিকের পথ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, তবে তাহা মুনকার ও গিত কর্মের অন্তর্ভুক্ত । অবশ্য রাস্তা যদি খুব প্রশস্ত হয় এবং এইসব কর্মের ফলে পথিকের পথ চলাচলে কোন বিঘ্ন না ঘটে, তবে এই ক্ষেত্রে নিষেধ করা হইবে না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।