দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ "৯ কাহারো মুখ হইতে শরাবের গন্ধ আসিলেই এমন মনে করা যাইবে না যে, সে শরাব পান করিয়াছে। কেননা, এমনও হইতে পারে যে, সে শরাবের মজলিসে বসিয়া ছিল বা মুখে শরাব লইয়া তাহা পান না করিয়া ফেলিয়া দিয়াছে। অবশ্য তাহার চালচলন দ্বারা যদি শরাব পান করা প্রমাণিত হয়, যেমন- টলিতে টলিতে চলা বা এমন কোন আচরণ করা যাহা সুস্থ ও বিবেকসম্পন্ন মানুষ করে না, অর্থাৎ স্পষ্টর্ূপে যদি জানা যায় যে, সে নেশা করিয়াছে, তবে এই অবস্থায় তাহাকে মসজিদে বা অন্য যেকোন স্থানেই পাওয়া যাইবে, কঠোরভাবে বাধা দিতে হইবে, যেন ভবিষ্যতের জন্য সে সতর্ক হয় এবং নেশার বাহ্যিক লক্ষণ জাহির করিয়া না বেড়ায় । কেননা, অন্যায় কর্ম প্রকাশ করাও অন্যায় । অন্যায় কর্ম বর্জন করা যেমন ওয়াজিব, তদ্রূপ কোন কারণে অন্যায়ে জড়াইয়া পড়িলেও সেই অন্যায় গোপন করা ওয়াজিব । কোন ব্যক্তি যদি তাহার অপরাধ গোপন করিয়া রাখে, তবে তাহা লইয়া ঘাটাঘাটি করা যাইবে না। | বাজারে গর্হিত কর্ম হাটে-বাজারেও বিবিধ গর্হিত কর্ম অনুষ্ঠিত হয়। নিম্নে আমরা উদাহরণসহ উহার কতক অবস্থা উল্লেখ করিব । প্রথম মুনকার পন্য বিক্ৰয় করিয়া অতিরিক্ত লাভ করার উদ্দেশ্যে মিথ্যা বলা অন্যায় ও গর্হিত কৰ্ম । কোন বিক্ৰেত যদি বলে, আমি এই পণ্যটি এত টাকায় ক্রয় করিয়া এত টাকা লাভে এই দরে বিক্রয় করিব, তবে এই ক্ষেত্রে যদি সে মিথ্যা বলিয়া থাকে, তবে সে ফাসেক। এখন কোন ব্যক্তির যদি এই বিষয়ে সঠিক তথ্য জানা থাকে, তবে ক্রেতাকে মিথ্যা সম্পর্কে জানাইয়া দেওয়া ওয়াজিব । কিন্তু তাহা না করিয়া যদি দোকানদারের খাতিরে নীরব থাকে, তবে এই খেয়ানতে সে বিক্রেতার অংশীদার হইয়া গোনাহগার হইবে । দ্বিতীয় মুনকার পণ্যের দোষ গোপন করা, যেন ক্রেতা সেই দোষ জানার কারণে ফেরৎ না যায়। ইহা সুস্পষ্টভাবেই মুনকার ও গর্হিত কর্ম । এখন কোন ব্যক্তির যদি এই দোষ জানা থাকে, তবে ক্রেতাকে জানাইয়া দেওয়া তাহার কর্তব্য । জানাইয়া না দিলে উহার অর্থ হইবে- একজন মুসলমানের আর্থিক ক্ষতিতে যেন তাহারও সম্মতি আছে । ইহা হারাম । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।