contents ৮৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কোন মোবাহ কর্ম যখন স্বল্প পরিমাণে করা হয় তখন তাহা মোবাহের পর্যায়েই থাকে বটে, কিন্তু এই মোবাহ কর্মই যখন বার বার ও ক্রমাগতভাবে করা হয় তখন তাহা গোনাহের কাজে পরিণত হয়। যেমন ছগীরা গোনাহ যখন বার বার করা হয় তখন তাহা কবীরা গোনাহে পরিণত হয়। অনুরূপভাবে মসজিদের অভ্যন্তরেও কোন সাধারণ কর্ম স্বল্প পরিমাণে করার সুযোগে যদি তাহা অধিক পরিমাণে শুরু হওয়ার আশংকা হয়, তবে স্বন্প পরিমাণের সূচনাতেই উহাকে বাধা দিতে হইবে। তবে এই বাধা দেওয়ার দায়িত শাসনকর্তা, শাসনকর্তার প্রতিনিধি বা মসজিদের মুতাওয়াল্লীর । কেননা, স্বল্প পরিমাণ ও অধিক পরিমাণের পার্থক্য করা এবং স্বল্প পরিমাণের সুযোগে অধিক পরিমাণ শুরু হওয়ার সম্ভাব্যতা নির্ধারণ ইত্যাদি বিষয়গুলি ইজতিহাদের মাধ্যমে নির্ধারণ করিতে হইবে । এই ইজতিহাদ সাধারণ মানুষের কাজ নহে। সপ্তম মুনকার পাগল, মাতাল ও বালকদের মসজিদে আসা গর্হিত কর্ম । বালকরা মসজিদে আসিয়া যদি ক্রীড়া-কৌতুক না করে, তবে তাহাদের প্রবেশে কোন ক্ষতি নাই । এই কথা ঠিক যে, বালকরা মসজিদে খেলা করিতে থাকিলে তাহা দেখিয়া নীরব থাকা হারাম নহে,' কিন্তু মসজিদকে যদি নিয়মিত খেলার স্থানে পরিণত করা হয় এবং মসজিদে আসিয়া খেলা করা তাহাদের অভ্যাসে পরিণত হয়, তবে এই ক্ষেত্রে তাহাদিগকে বাধা দেওয়া ওয়াজিব । মসজিদে বালকদের খেলাধুলার ক্ষেত্রেও যদি তাহা স্বল্প মাত্রায় হয় তবে তাহা জায়েজ । আর বেশী মাত্রায় হইলে তাহা হারাম । উন্মাদ ও পাগল যদি মসজিদে. আসিয়া চুপচাপ বসিয়া থাকে, অশ্লীল কথা ও বকাবকি না করে, মসজিদকে নাপাক না করে এবং উলঙ্গ না হয়, তবে তাহাদিগকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া বা ভিতর হইতে বাহির করিয়া দেওয়া যাইবে না। নেশাখোরেরও এই হুকুম । অর্থাৎ অশ্লীল কথন ও বচনের আশংকা হইলে মসজিদ হইতে বাহির করিয়া দেওয়া ওয়াজিব ৷ দেওয়া উচিৎ যেন ভবিষ্যতের জন্য সতর্ক হইয়া যায়, তবে আমরা বলিব, তাহাকে প্রহার ও মসজিদ হইতে বহিষ্কার না করিয়া বরং মসজিদের ভিতরেই বসাইয়া নসীহত কর যেন সে নেশা ও মাদক সেবন ত্যাগ করে। অবশ্য ইহা সেই ক্ষেত্রে, যখন নেশার কারণে সে মাতাল না হইবে এবং তাহার হুশ-জ্ঞান ঠিক থাকিবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।