contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৮৭ ওয়ায়েজ বয়সে যুবা হওয়া, ওয়াজের মধ্যে এশক-মোহাব্বত ও ভালবাসার বয়াত বেশী বেশী পাঠ করা, অঙ্গ-ভঙ্গিমা করিয়া দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা, অপরূপ সাজ-গোজে নারীগণ মাহফিলে অংশ গ্রহণ করা- এই সবও গর্হিত কর্মের মধ্যে গণ্য এবং ইহাতে বাধা দেওয়া ওয়াজিব। কারণ, এই ধরনের ওয়াজ মানুষের সংশোধনের পরিবর্তে বিপর্যয়ের কারণ হইয়া থাকে। ওয়ায়েজের ধরন-ধারণ, লেবাস-পোশাক ও সুন্নতের এত্তেবা’ ইত্যাদি দেখিয়াই অনুমান করা যাইবে যে, তিনি কোন্ ধরনের ওয়ায়েজ এবং তাহার ওয়াজ দ্বারা মানুষের উপকার হইবে, না অপকার । যদি ফেৎনার আশংকা হয় তবে নারীগণকে নামাজের জন্য মসজিদে এবং ওয়াজ মাহফিলে আসিতে দেওয়া যাইবে না। সে মতে হযরত আয়েশা (রাঃ) এই বিষয়ে নারীগণকে বাধা দিলে কেহ উহার প্রতিবাদ করিয়া বলিল, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীগণকে জামায়াতে শরীক হইতে নিষেধ করিতেন না,.কিন্তু আপনি নিষেধ করিতেছেন কেন? জবাবে হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহা জানিতে পারিতেন যে, তাহার পরে নারীগণ কি কি অবস্থা সৃষ্টি করিবে, তবে নিশ্চয়ই নিষেধ করিতেন। (বোখারী, মুসলিম) ষষ্ঠ মুনকার জুমুআর দিন ওুষধ, খাবার, তাবিজ ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে মসজিদে জমায়েত হওয়া । ভিক্ষুকগণ মুসন্লীদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দীড়াইয়া কোরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি করা ইত্যাদি সবই গর্হিত কর্ম । তবে এই সম্ভবর মধ্যে কোন কোনটি মিথ্যা ও প্রতারণার কারণে হারাম । যেমন ওঁষধ বিক্রেতাদের রোগ নিরাময়ের মিথ্যা আশ্বাস, জাদুকর ও তাবিজ কারকদের প্রতারণা ইত্যাদি । এইসব লোকেরা সাধারণ মানুষকে প্রতারিত করিয়া তাহাদের নিকট পণ্য বিক্রয় করিয়া থাকে। এই ধরনের ক্রয়-বিক্রয় চাই তাহা মসজিদের ভিতরে হউক বা বাহিরে, সর্ব ক্ষেত্রে তাহা মুনকার । এই মুনকার হইতে বাধা দেওয়া ওয়াজিব। কোন কোন কর্ম যেমন কাপড় সেলাই করা, কিতাব ও খাদ্যদ্রব্য বিক্ৰয় করা মসজিদের বাহিরে সাধারণভাবে মোবাহ এবং মসজিদের অভ্যন্তরে ওজরের কারণে হারাম । যেমন-'নামাজীদের জায়গা সংকীর্ণ হইয়া যাওয়া বা এই ক্রয়-বিক্রয় সংক্রান্ত কথাবার্তার আওয়াজের কারণে নামাজে বিঘ্ন ঘটা ইত্যাদি । আর এই ধরনের কোন অসুবিধা না হইলে তাহা জায়েজ বটে, কিন্তু এই জাতীয় কর্ম মসজিদে না করাই উত্তম । মোটকথা, মসজিদকে বাজারে পরিণত করা সর্বাবস্থায় হারাম এবং এইরূপ করিলে অবশ্যই বাধা দিতে হইবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।