contents ৮৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছিল না। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য হইল, এই পোশাক ব্যবহারের ক্ষেত্রে যেহেতু কোনরূপ নিষেধাজ্ঞা আসে নাই, সুতরাং উহাকে “উত্তম নহে” বলা যাইতে পারে, কিন্তু মাকরূহ ও বেদআত বলা যাইবে না৷ পঞ্চম মুনকার যেই ওয়ায়েজ মিথ্যা কল্প-কাহিনী ও বেদআতপূর্ণ কথাবার্তা আলোচনা করে, সে ফাসেক। তাহাকে নিষেধ করা ওয়াজিব। বেদআতী ওয়ায়েজদের মাহফিলে যোগদান করা উচিৎ নহে। অবশ্য বেদআতী ওয়ায়েজদের বক্তব্য খণ্ডন বা নিষেধ করার উদ্দেশ্যে যাওয়া যাইবে । যদি শক্তি থাকে তবে উপস্থিত সকল শ্রোতাকে কিংবা যেই পরিমাণ শ্রোতাকে সম্ভব হয় সেই ওয়াজ শুনিতে নিষেধ করিবে। মিথ্যাবাদী ওয়ায়েজগণের মিথ্যা ভাষণ খণ্ডন করিয়া প্রকৃত অবস্থা তুলিয়া ধরিবে। যদি এইরূপ করিবার ক্ষমতা .না থাকে, তবে এই ধরনের মাহ্ফিলে যাওয়া এবং বেদআতী ওয়াজ শোনার কোন প্রয়োজন নাই । আল্লাহ পাক তাহার নবীকে আদেশ করিয়া বলেন- EE SS bb ok pol অর্থঃ “তাহাদের নিকট হইতে সরিয়া যান, যেই পর্যন্ত তাহারা অন্য কথায় প্রবৃত্ত না হয়।” (সূরা আনআমঃ আয়াত ৬৮) এমন ওয়ায়েজের ওয়াজও মুনকার বা গহিত কর্মের অন্তর্ভুক্ত যাহা শুনিলে পাপকর্মে সাহসবৃদ্ধি ঘটে । অর্থাৎ যেইসব ওয়াজে আল্লাহ পাকের রহমত, মাগফেরাত ও আশার বাণী খুব বেশী বর্ণনা করা হয়, তাহা শ্রবণ করিলে পাপের যায়। সুতরাং এইরূপ গর্হিত কর্মে বাধা দেওয়া ওয়াজিব । বর্তমান যুগে আশার বাণী অপেক্ষা ভয় ও আজাবের কথা অধিক বর্ণনা করা হিতকর । তবে এককভাবে রহমতের বাণী না শোনাইয়া পাশাপাশি আশা ও ভয়ের কথা আলোচনা করা যাইতে পারে। হযরত ওমর ফারূক (রাঃ) এরশাদ করেন, কেয়ামতের দিন যদি এইরূপ ঘোষণা দেওয়া হয় যে, শুধু মাত্র একজন মানুষ ব্যতীত অন্য সকলকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে, তবে আল্লাহর রহমতের উপর আমি এইরূপ আশাবাদী যে, জাহান্নাম হইতে মুক্তিপ্রাপ্ত সেই একমাত্র ব্যক্তিটি হয়ত আমিই হইব। অনুরূপভাবে যদি এইরূপ ঘোষণা দেওয়া হয় যে, সমস্ত মানুষ জান্নাতে যাইবে এবং শুধু এক ব্যক্তিকে জাহানবামে নিক্ষেপ করা হইবে, তবে সেই ক্ষেত্রেও আমার অন্তরে এমন ভীতি বিরাজ করিবে যে, সেই একমাত্র জাহান্নামী ব্যক্তিটি আমিই হই কি-না । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।