দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৮৫ অন্যায় কর্মে বাধা প্রদানের ফলে যদি নিজের আয়-রোজগারের পথ বন্ধ হইয়া যাওয়ার উপক্রম হয়, তবে এই ক্ষেত্রে দেখিতে হইবে, তাহার নিকট কি পরিমাণ সম্পদ আছে । যদি দেখা যায়, জরুরত পরিমাণ সম্পদের ব্যবস্থা আছে, তবে গর্হিত কর্মে বাধা দেওয়া উচিৎ । কেননা, অতিরিক্ত রোজগারের আশায় “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” বর্জন করা জায়েজ নহে। তবে সেই ব্যক্তির নিকট যদি কেবল এক দিনের খোরাক মওজুদ থাকে, তবে তাহাকে অক্ষম ও মাজুর মনে করা হইবে এবং তাহার জিম্মা হইতে অন্যায়ের প্রতিরোধের দায়িত্ব রহিত হইয়া যাইবে। কোরআন শরীফ তেলাওয়াত করিতে যেই ব্যক্তি অতিরিক্ত ভুল করে, সেই ব্যক্তি যদি তাহার তেলাওয়াত শুদ্ধ করিতে সক্ষম হয়, তবে শুদ্ধ না করা পর্যন্ত তেলাওয়াত করা হইতে বিরত থাকিবে। কেননা, আল্লাহর কালাম অশুদ্ধ তেলাওয়াত করিলে গোনাহগার হইবে । এমতাবস্থায় কেবল সূরা ফাতেহা তেলাওয়াত করিবে এবং উহা বিশুদ্ধভাবে শিক্ষা না করা পর্যন্ত অন্য সূরা পাঠ করিবে না । সূরা ফাতেহা শুদ্ধ হওয়ার পর অন্য সূরা মশক করিবে. অবশ্য জিহবার জড়তার কারণে যদি চেষ্টা করিবার পরও ভুল হইয়া যায়, তবে এই ক্ষেত্রে তাহাকে অপারগ মনে করা হইবে । যেই ব্যক্তি অধিকাংশ কোরআনই শুদ্ধভাবে পড়িতে পারে কিন্তু হঠাৎ হয়ত কোন কোন স্থানে অনিচ্ছাকৃতভাবে ভুল হইয়া যায়- এইরূপ ভুলের জন্য কোন ক্ষতি হইবে না। তৃতীয় মুনকার আমভাবে প্রায় সকল মসজিদেই আজানের শব্দগুলি অকারণে লম্বা করিয়া টানা হয়. । আবার অনেক মুয়াজ্জিন “হাইয়া আলাচ্ছালাহ্‌” ও “হাইয়া আলাল ফালাহ” বলার সময় নিজের বক্ষ কেবলার দিক হইতে একেবারে ঘুরাইয়া ফেলে । এইসব বিষয় গর্হিত ও মাকরূহ । মুয়াজ্জিনকে এইসব বিষয় জানাইয়া দেওয়া ওয়াজিব । যদি তাহারা জ্ঞাতসারে এইরূপ করে, তবে নিষেধ করা মোস্তাহাব। চতুৰ্থ মুনকার খতীবের পক্ষে এইরূপ কালো পোশাক পরিধান করা যাহাতে রেশমী সুতা অধিক কিংবা হাতে সোনালী তলোয়ার থাকা পাপ বিধায় নিষেধ করা ওয়াজিব । কিন্তু যেই পোশাক শুধুই কালো এবং যাহাতে কোন রেশমী সুতা নাই তাহা পরিধান করা মাকরূহ নহে। কিন্তু কালো রং এর পোশাক পছন্দনীয়ও বলা যাইবে না । কেননা, আল্লাহ পাকের নিকট সাদা পোশাকই অদিক পছন্দনীয় । কালো পোশাককে যাহারা মাকরূহ ও বেদআত বলিয়াছেন তাহাদের এই উক্তির ভিত্তি হইল- ইসলামের প্রাথমিক যুগে এই জাতীয় পোশাক ব্যবহারে প্রচলন wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।