contents কতুতীয় পরিচ্ছেদ বিভিন্ন পর্যায়ে গর্হিত কর্ম এই পর্যায়ে আমরা কতক মুনকার বা গর্হিত কর্ম এবং উহার হুকুম বর্ণনা করিব । অবশিষ্ট গর্হিত কর্মসমুহ বর্ণিত বিবরণের ভিত্তির উপর কেয়াস করিয়া লওয়া যাইবে । প্রকাশ থাকে যে, মুনকার বা গর্হিত কর্ম দুই প্রকার মাকরূহ ও নিষিদ্ধ । মাকরূহ বিষয়ে নিষেধ করা মোস্তাহাব এবং উহাতে নীরব থাকা মাকরূহ; হারাম নহে । অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তি যদি তাহার কর্মটি মাকরূহ হওয়া বিষয়ে জ্ঞাত না থাকে, তবে এই বিষয়ে তাহাকে জানাইয়া দেওয়া ওয়াজিব । নিষিদ্ধ বিষয়ে শক্তি থাকা সত্ত্বেও বাধা না দেওয়া এবং নীরব থাকা হারাম । এই জাতীয় গর্হিত কর্ম মসজিদে, হাটে-বাজারে, পথে-ঘাটে এবং অপরাপর স্থানসমূহে পরিলক্ষিত হয়। নিম্নে আমরা পৃথক শিরোনামে উহার উপর আলোচনা করিব। মসজিদে গর্হিত কর্ম প্রথম মুনকার এক শ্রেণীর মানুষ মসজিদের ভিতরও বিবিধ মুনকার ও গর্হিত কর্মে লিপ্ত হয়। যেমন অনেকে নামাজের করুকু-সেজদাহ্গুলিতে বেশ তাড়াহুড়া করিয়া থাকে। অথচ নামাজে এইরূপ তাড়াহুড়া করা একটি গর্হিত কর্ম এবং উহার ফলে নামাজ নষ্ট হইয়া যায়। সুতরাং কাহাকেও এইরূপ করিতে দেখিলে তাহাকে নিষেধ করা ওয়াজিব। অবশ্য হানাফী মাজহাব মতে এই তাড়াহুড়ার কারণে নামাজ বাতিল হয় না। দ্বিতীয় মুনকার অনেকে কোরআন শরীফ ভুল তেলাওয়াত করিয়া থাকে। এইরূপ তেলাওয়াতে বাধা দেওয়া এবং সঠিক তেলাওয়াত শিক্ষা করিতে উদুদ্ধ করা ওয়াজিব । যেই সকল ব্যক্তি মসজিদে এতেকাফের হালাতে ক্রমাগতভাবে জিকির-আজকার ও নফল এবাদতে মশগুল নহে; তাহাদের পক্ষে এই জাতীয় কর্মে বাধা দেওয়া উচিৎ । কেননা, এই আমলটি জিকির ও নফল এবাদত. অপেক্ষা অধিক ফজিলতপূর্ণ ৷ কারণ, নফল এবাদতের ফায়দা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ হয়। আর “অন্যায় ও গর্হিত কর্মে বাধা প্রদান” এর ফলে অপরাপর লোকেরা উপকৃত হয়। অর্থাৎ এই আমল দ্বারা নিজেরও ছাওয়াব হাসিল হয় এবং অপরাপর মানুষকেও ছাওয়াব হাসিলের পথ করিয়া দেওয়া হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।