দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৮২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতেছিল। পরে সে অনুশোচনায় বিদ্ধ হৃদয়ে আরজ করিল, চাচাজান! আমি প্রতিজ্ঞা করিতেছি, জীবনে আর কখনো মদ ও নারী স্পর্শ করিব না। আমি আমার কৃতকর্মে অনুতপ্ত এবং এই অপরাধের জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করিতেছি । আপনিও আমার মাগফেরাতের জন্য দোয়া করুন । হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ যুবকের বক্তব্য শুনিয়া গ্রীত হইলেন এবং তোমার ভালাই করুন। উক্ত যুবক হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদের আদর-স্মেহ এবং তাহার আতস্তরিক নসীহতে এমন প্রভাবিত হইল যে, অতঃপর সে আর কিছুতেই তীহাকে ত্যাগ করিল না এবং তীহার খেদমতে থাকিয়া হাদীছ শিক্ষা করিতে লাগিল৷ হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ বলেন, লোকেরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে বটে কিন্তু (কঠোরতা ও রূঢ় ব্যবহারের কারণে) তাহাদের “সৎ কাজের আদেশ” অসৎ কাজে পরিণত হয়। সুতরাং তোমরা সকল কাজে নমতা ও বিনম্র আচরণ অবলম্বন করিও বিনয় ও বিনত্র আচরণ দ্বারাই তোমরা অতি সহজে ও উত্তমভাবে তোমাদের উদ্দেশ্য সফল করিতে পারিবে। ফাতাহ ইবনে শাখরাফ (রহঃ) বলেন, এক ব্যক্তি পথের উপর এক নারীকে জোরপূর্বক ধরিয়া তাহার শ্লীলতা হানীর চেষ্টা করিতে লাগিল । এই সময় অসহায় নারীটির চিৎকারে তথায় কতক লোক আসিয়া জড়ো হইল বটে, কিন্তু দু্বৃত্তটি ছিল খুবই শক্তিশালী এবং তাহার হাতে ছিল একটি ছোরা। কেহ সামনে আগাইতে চাহিলেই সে ছোরা দিয়া তাহাকে আক্রমণ করিত । এই কারণে কেহই অসহায় নারীটিকে দুর্বৃত্তের কবল হইতে উদ্ধার করিতে পারিতেছিল না। ইত্যবসরে প্রখ্যাত সূফী হযরত বিশর ইবনে হারেস সেখানে উপস্থিত হইলেন এবং আপন কাধ দ্বারা দুর্বৃত্তের কাধ স্পর্শ করিয়াই তথা হইতে চলিয়া গেলেন । হযরত বিশরের এই কাধ স্পর্শে এমন কি শক্তি ছিল তাহা আল্লাহ পাকই ভাল জানেন। এই সামান্য স্পর্শের সঙ্গে সঙ্গে শক্তিধর লোকটি মাটিতে ছিটকাইয়া পড়িল এবং মহিলাটিও মুক্তি পাইয়া অক্ষত অবস্থায় তথা হইতে প্রস্থান করিল। ঘটনার আকস্মিকতায় উপস্থিত লোকজন একেবারে স্তব্ধ হইয়া গেল। পরে তাহারা ভূতলশয়ী লোকটির নিকট আগাইয়া গিয়া দেখিল, সে প্রবল বেগে হাপাইতেছে এবং তাহার সমস্ত দেহ হইতে ক্রমাগত ঘাম বাহির হইতেছে। এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? লোকটি ভীত-সন্তম্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।