দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৮১ তোমরা তাহাকে কিছু বলিও না, তাহার জন্য আমিই যথেষ্ট । অতঃপর তিনি আমার একটি কথা আছে। লোকটি উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে আপনার কি কথা আছে বলুন । তিনি বলিলেন, আমার ইচ্ছা, তোমার পাজামাটি গিঠের একটু উপরে পরিধান কর, ইহাতে তোমার কোন আপত্তি আছে কি? লোকটি সঙ্গে সঙ্গে জবাব দিল- “বেশ ভাল কথা, চাচাজান! ইহাতে আপত্তির কি থাকিতে পারে?” এই কথা বলিয়াই সে পাজামা পিঁঠের উপরে উঠাইয়া তথা হইতে প্রস্থান করিল । লোকটি চলিয়া যাওয়ার পর ছেলা ইবনে আশয়াম করিতে, তবে জবাবে সেও হয়ত তোমাদের সঙ্গে অনুরূপ আচরণ করিত এবং রাগের মাথায় বিরক্ত হইয়া তোমাদের নসীহত প্রত্যাখ্যান করিত । মোহাম্মদ বিন জাকারিয়া গালাবী নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করিয়া বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ একদিন মাগরিবের নামাজ আদায়ের পর মসজিদ হইতে বাহির হইয়া ঘরে ফিরিতেছিলেন। পথে তিনি দেখিতে পাইলেন, এক কোরাইশী যুবক মদ পানে মাতাল অবস্থায় এক নারীকে অপহরণ করিয়া লইয়া যাইতেছে, আর বিপন্ন নারীটি আত্মরক্ষার উদ্দেশ্যে চিৎকার করিয়া মানুষের সাহায্য প্রার্থনা করিতেছে। তাহার চিৎকার শুনিয়া আশেপাশের লোকেরা ছুটিয়া আসিয়া যুবককে হাতেনাতে ধরিয়া ফেলিল। হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ যুবকটিকে পূর্ব হইতেই চিনিতেন। তিনি আগাইয়া গিয়া লোকজনকে. বলিলেন, আমার ভাতিজাকে ছাড়িয়া দাও । লোকেরা সঙ্গে সঙ্গে তাহাকে ছাড়িয়া দিল । পরে তিনি যুবককে নিকটে আহবান করিলে সে লঞঙ্জায় অবনত মস্তকে তাহার সম্মুখে আসিয়া হাজির হইল । হযরত আব্দুল্লাহ তাহাকে স্বস্সেহে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, আমার সঙ্গে ঘরে চল যুবক নীরবে তাহাকে অনুসরণ করিল। ঘরে আসিয়া তিনি খাদেমকে বলিলেন, ইহাকে তোমার সঙ্গে শোয়াইয়া রাখ এবং নেশা কাটিয়া যাওয়ার পর তাহাকে জানাইবে যে, সে মাতাল অৱস্থায় কি কি কাণ্ড করিয়াছিল । আর আমার সঙ্গে দেখা না করিয়া তাহাকে যাইতে দিবে না। নেশা কাটিয়া যাওয়ার পর খাদেমের নিকট ঘটনা শুনিয়া যুবক যারপর নাই লজ্জিত হইয়া কাদিতে লাগিল । পরে তাহাকে হযরত আব্দুল্পাহ ইবনে বাপদাদার বংশে কালিমা লেপন করিয়া এমন কাণ্ড করিতে তোমার কি একটুও লজ্জা হইল না? তুমি কি ভুলিয়া গিয়াছ তুমি কেমন মানুষের ছেলে? তুমি আল্লাহকে ভয় কর এবং আজ হইতে তওবা কর- জীবনে আর কখনো এইরূপ কাজ করিবে না । যুবক লজ্জায় মাথা নত করিয়া চোখের পানি বর্ষণ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।