দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৮০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আল্লাহর হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে আমার নিকট আন । অতঃপর সে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া বসিয়া পড়িল । এইবার তিনি যুবককে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বল তো, তোমার মা যিনা করুক, ইহা কি তুমি পছন্দ করিবে? যুবক সঙ্গে সঙ্গে জবাব দিলঃ আয় আল্লাহর রাসূল! আমার জীবন আপনার উপর উৎসর্গ হউক, আমি ইহা কখনো পছন্দ করিব না । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, মানুষের অবস্থা এইরূপই যে, তাহারা মায়ের যিনা সহ্য করিতে পারে না । অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার কন্যার জন্য যিনা পছন্দ করিবে? যুবক আরজ করিলঃ না, আয় আল্লাহর রাসূল! আমার জীবন আপনার উপর উৎসর্গ হউক ৷ তিনি এরশাদ করিলেনঃ মানুষের অবস্থা এইরূপ যে, তাহারা নিজেদের কন্যার যিনা সহ্য করিতে পারে না । অতঃপর তিনি বোন এবং ইবনে মাসউদের রেওয়ায়েত অনুযায়ী খালা ও ফুফু সম্পর্কেও এইরূপ প্রশ্ন করিলে প্রতিবারই সে জবাব দিল যে, আমার প্রাণ আপনার উপর উৎসর্গ হউক, আমি ইহা পছন্দ করিব না । অতঃপর প্রিয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় দপ্ত মোবারক যুবকের বক্ষে স্থাপনপূর্বক এইরূপ দোয়া করিলেন- 275 a> 3 453 Hil 5 55 4b ll অর্থঃ “আয় আল্লাহ! তাহার অন্তর পরিষ্কার করিয়া দিন, তাহার গোনাহ ক্ষমা করুন এবং তাহার লজ্জাস্থানকে হেফাজত করুন ৷” বর্ণনাকারী হযরত আবু উমামা (রাঃ) বলেন, উপরোক্ত ঘটনার পর যুবকের নিকট যিনার মত এমন যঘন্য পাপ আর কিছু ছিল না । (আহমাদ) এক ব্যক্তি হযরত ফোজায়েল ইবনে আয়াজের নিকট আসিয়া হযরত সুফিয়ান ইবনে উইয়াইনাহ সম্পর্কে অভিযোগ করিল যে, তিনি বাদশাহর দান গ্রহণ করেন, ইহা কেমন? হযরত ফোজায়েল বলিলেন, তিনি তো বাদশাহর নিকট হইতে কেবল নিজের প্রাপ্যই গ্রহণ করেন- ইহাতে তোমার এত আপত্তি কেন? পরে অভিযোগকারী চলিয়া গেলে তিনি হযরত সুফিয়ানকে একান্তে ডাকাইয়া তাশ্বীহ করিলেন এবং বাদশাহর দান গ্রহণ করিতে নিষেধ করিয়া দিলেন। হযরত সুফিয়ান বলিলেন, হে আবু আলী! যদিও আমি নিজে নেক নহি, কিন্তু নেককার ব্যক্তিগণকে আমি মোহাব্বত করি, (কেননা, আমি আপনার কথাকে খারাপ মনে করি না এবং আপনি যাহা নসীহত করেন তাহা নির্দ্বিধায় মানিয়া লই) । হাম্মাদ ইবনে সালামা বর্ণনা করেন, একদা ছেলা ইবনে আশয়ামের নিকট এক ব্যক্তি আগমন করিল, তাহার পাজামা গিঁঠের নীচে ঝুলিতেছিল। উপস্থিত লোকেরা তাহাকে তিরস্কার করিতে চাহিলে তিনি সকলকে বাধা দিয়া বলিলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।