দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৭৯ পরই আমি তোমাকে নিষেধ করিতে আসিয়াছি। এখন তোমার নিকট আমি কিছুই পাওয়ার আশা করি না। বস্তুতঃ যেই ব্যক্তি মানুষের নিকট হইতে কিছু পাওয়ার আশা ত্যাগ করিতে পারিবে না, তাহার পক্ষে মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধ করা সম্ভব হয় না। অনুরূপভাবে যেই ব্যক্তি সকলের নিকট ভাল থাকিতে চাহে এবং এইরূপ কামনা করে যে, মানুষ যেন সর্বদা আমার প্রশংসা করে, সেই ব্যক্তির পক্ষেও মানুষকে অন্যায় কাজে বাধা দেওয়া সম্ভব হয় না। হযরত কা'ব আহবার আবু মুসলিম খাওলামনীকে জিজ্ঞাসা করিলেন, আপনার কওমের মধ্যে আপনার মর্যাদা কেমন? জবাবে তিনি বলিলেন, কওমের লোকেরা আমাকে খুব ইজ্জত ও ভক্তি-শ্রদ্ধা করে। হযরত কা'ব বলিলেন, তাওরাত কিতাবে কিন্তু এই বিষয়ে অন্য রকম লিখিত আছে । তিনি জিজ্ঞাসা করিলেন, সেখানে কি লিখিত আছে? হযরত কা’ব বলিলেন, তাওরাত কিতাবে লিখিত আছে, মানুষ যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করে, তখন কওমের লোকদের মধ্যে তাহার মর্যাদাত্রাস পায় এবং লোকেরা তাহাকে খারাপ বলিতে থাকে। এইবার আবু মুসলিম খাওলানী বলিলেন, তাওরাত কিতাবের উক্তি যথার্য এবং আবু মুসলিম অসত্য বলিয়াছে। অন্যায়ের প্রতিরোধঃ নমৃতার সহিত একবার জনৈক ওয়ায়েজ খলীফা মামুনকে কোন গর্হিত কাজ করিতে দেখিয়া কঠোর ভাষায় সদুপদেশ দিলে খলীফা মামুন তাহাকে বলিলেন, বড় মিয়া! একটু নরম ভাষায় কথা বলুন । দেখুন হযরত মূসা আলাইহিস্‌ সালাম আপনার চাইতে শ্রেষ্ঠ ছিলেন আর ফেরাউন আমার চাইতেও নিকৃষ্ট ছিল। অথচ আল্লাহ পাক এই ফেরাউনকে নসীহত করা প্রসঙ্গে হযরত মূসা আলাইহিস্‌ সালামকে নত্বতা অবলম্বনের নির্দেশ দিয়া বলিলেন- অর্থঃ “অতঃপর তোমরা তাহাকে নম্র কথা বল, হয়ত সে চিন্তা-ভাবনা করিবে অথবা ভীত হুইবে ৷” (সূরা তোয়াহাঃ আয়াত ৪) l সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারীদের কর্তব্য, এই ক্ষেত্রে আম্বিয়া আলাইহিমুস সালামের নীতি অনুসরণ করা । হযরত আবু উমামা (রাঃ) বর্ণনা করেন, একদা এক যুবক নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, আয় আল্লাহর রাসূল! আপনি কি আমাকে যিনা করার অনুমতি প্রদান করেন? যুবকের এই (অসঙ্গত) উক্তি শুনিয়া উপস্থিত ছাহাবায়ে কেরাম উত্তেজিত হইয়া তাহাকে তিরস্কার করিতে লাগিলেন। কিন্তু www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।