দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৭৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ অর্থঃ “হে আল্লাহর রাসূল! আমরা কি সৎ কাজের আদেশ করিব না, যেই পর্যন্ত নিজেরা সেই সৎ কাজের উপর আমল না করিব? এবং আমরা কি অসৎ কাজের নিষেধ করিব না, যেই পর্যন্ত নিজেরা সকল মন্দ কাজ হইতে বিরত না থাকিব? তিনি এরশাদ করিলেনঃ না, তোমরা বরং সৎ কাজের আদেশ কর, যদিও নিজেরা সকল সৎ কাজ করিতে না পার এবং অসৎ কাজের নিষেধ কর, যদিও নিজেরা সকল অসৎ কাজ হইতে বিরত না থাক ।” এক বুজুর্গ তাহার পুত্রগণকে ওসীয়ত করিয়া বলেন, তোমরা যখন সৎ কাজের আদেশ করার ইচ্ছা করিবে, তখন মনকে সবর ও ধৈর্য ধারণে অভ্যস্থ করিয়া লইবে এবং আল্লাহ পাকের পক্ষ হইতে উহার আজর ও বিনিময় লাভের দৃঢ় একীন পোষণ করিবে। যেই ব্যক্তি ছাওয়াব প্রাপ্তির একীনের সহিত কোন আমল করে, এ আমলের কারণে কোনরূপ নির্যাতন হইলেও তাহাতে সে কোনরূপ কষ্ট অনুভব করে না৷ ইহা দ্বারা জানা গেল যে, আদেশ ও নিষেধের একটি আদব হইল, ধৈৰ্য ধারণ করা । এই কারণেই পবিত্র কোরআনে সৎ কাজের আদেশের পাশাপাশি ধৈর্য ধারণের কথা উল্লেখ হইয়াছে। যেমন সংশ্লিষ্ট প্রসঙ্গে পবিত্র কোরআনে হযরত লোকমান আলাইহিস্‌ সালামের একটি উক্তি এইভাবে উল্লেখ হইয়াছে- পল অর্থঃ “হে বৎস! নামাজ কায়েম কর, সৎ কাজের আদেশ কর, মন্দ কাজের নিষেধ কর এবং বিপদাপদে সবর কর !” (সূরা লোকমানঃ আয়াত ১৭) সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আরেকটি আদব হইল- পার্থিব সম্পর্ক কমাইয়া দেওয়া । ফলে এই কাজে কোনরূপ ভয় ও প্রতিবন্ধক থাকিবে না । অনুরূপভাবে কাহারো নিকট হইতে কিছু পাওয়ার আশা না করা । উহার ফলে মানুষকে তোষামোদ ও তোয়াজ করিয়া চলার প্রয়োজন হইবে না । কথিত আছে যে, এক বুজুর্গ একটি বিড়াল পালিতেন। বিড়ালটির জন্য তিনি প্রতিদিন এক কসাইর দোকান হইতে গোশতের হাড়-পর্দা ইত্যাদি সংগ্রহ করিয়া আনিতেন। এক দিন বুজুর্গ সেই দোকানে গিয়া দেখিতে পাইলেন, কসাই একটি অন্যায় কাজ করিতেছে। এই দৃশ্য দেখিয়া তিনি বিড়ালের জন্য খাবার না লইয়াই বাড়ী ফিরিয়া আসিলেন। অতঃপর তিনি বিড়ালটিকে বাড়ী কাজ করিতে নিষেধ করিলেন ।-কসাই বুজুর্গের প্রতি বিরক্ত হইয়া বলিল, আর কোন দিন আপনার বিড়ালের জন্য আমি খাবার দিব না৷ বুজুর্গ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, তাহাতে কি হইয়াছে? বিড়ালটিকে ঘর হইতে বাহির করিয়া দিবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।