contents ৭্ড সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ইহ্্তিসাবের ক্ষেত্রে শরীয়তের সীমা লংঘন করিতেছে, এই কথা জানা থাকা সত্ত্বেও সতর্ক হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে হয়ত নিজের কোন ব্যক্তি স্বার্থ যেমন নিজের এলেমের প্রচার, সুখ্যাতি অর্জন ইত্যাদি কারণে আদেশ নিষেধ অব্যাহত রাখে এখন তাহাদের মধ্যে যদি এলেমের পাশাপাশি পরহেজগারী বিদ্যমান থাকিত, তবে নিশ্চয়ই তাহারা নিজেদের সীমালংঘন বিষয়ে অবগত হওয়ার পর এই আমল ত্যাগ করিত । সুতরাং এমন ব্যক্তির পক্ষে আদেশ-নিষেধ করা উচিৎ, যার বয়ানে তাছীর হয় এবং মানুষ যার নসীহত কবুল করে। এই গুণটি পরহেজগার ব্যক্তির মধ্যেই পাওয়া যায়। যেই ব্যক্তি ফাসেক ও তাকওয়া-পরহেজগারী হইতে বঞ্চিত, তাহার মুখে নসীহত ও সদুপদেশ শুনিলে মানুষ হাসাহাসি করে। এমনকি এই ক্ষেত্রে বক্তার পক্ষ হইতে কোনরূপ জুলুমের আশংকা না থাকিলে তাহার সঙ্গে বেআদবীও করিয়া বসে। মুহ্ৃতাসিবের জন্য সষ্চরিত্রতা আবশ্যক হওয়ার কারণ হইল, অনেক সময় মুনকার ও গর্হিত কর্ম দেখিয়া সে ক্রুদ্ধ হইয়া ওঠে এবং ক্ষেত্র বিশেষে এই ক্রোধের আগুন এমনই উত্তপ্ত হয় যে, শুধুমাত্র এলেম ও পরহেজগারী দ্বারা তাহা প্রশমন করা যায় না। বরং সচ্চরিত্রতার পানি দ্বারা তাহা নির্বাপন করিতে হয়। বস্তুতঃ সেই ব্যক্তিই যথাৰ্থ পরহেজগার ও উন্নত চরিত্রের অধিকারী, যে নিজের নফসকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করিতে পারে। মোটকথা, আদেশ ও নিষেধকারীর মধ্যে যখন তিনটি গুণের সমাবেশ ঘটে, তখন তাহার এই আমল দ্বীনের জন্য নুসরত ও আল্লাহর নৈকট্য লাভের উপাদান হয়। পক্ষান্তরে মুহতাসিবের মধ্যে যখন এই সব গুণের অভাব থাকে, তখন কারণে ক্রুদ্ধ হইয়া পড়ে এবং পরিণতিতে ইহ্তিসাবের মূন্ধ আমলটিই ব্যর্থতায় পর্যবসিত হয়। অবশেষে হয়ত আল্লাহর দ্বীন হইতে গাফেল হইয়া প্রতিশোধ গ্রহণের ফিকিরে জড়াইয়া পড়ে । এই শ্রেণীর লোকেরা সাধারণতঃ ' সুনাম-সুখ্যাতি ও মৰ্যাদা লাভের উদ্দেশ্যেই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের উপর আমল করিয়া থাকে। সুতরাং যখনই তাহারা দেখিতে পায় যে, তাহাদের সুনাম-সুখ্যাতি ক্ষুণ্ব হওয়ার কোন উপসর্গ দেখা দিয়াছে, তখনই আদেশ-নিষেধের আমল ত্যাগপূর্বক নিজের ফিকিরে লাগিয়া যায় । উপরোক্ত তিনটি গুণের কারণে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছাওয়াবের কাজে পরিণত হয় এবং অসৎ ও গর্হিত কর্ম দমনে এই তিনটি গুণ কার্যকর বলিয়া প্রমাণিত হইয়াছে। যেই ব্যক্তি এইসব গুণ হইতে বঞ্চিত, সেই ব্যক্তি অসৎ কর্ম দমনে বিশেষ কোন ভূমিকা পালন করিতে পারে না। বরং ক্ষেত্র www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।