দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৭৫ দিক নাই ৷ মুজাহিদ্বীনদের পক্ষে যেমন নিজেরা একত্রিত হইয়া কুফরী ও শেরেকী নির্মূলের উদ্দেশ্যে কাফেরদের যে কোন দলের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ, তদ্রুপ মুহৃতাসিব তথা অন্যায় প্রতিরোধকারীর পক্ষেও নিজেদের লোকজন জড়ো করিয়া ফেৎনা-ফাসাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জায়েজ ৷ এই দুই অবস্থার মধ্যে কোন ব্যবধান নাই । বর্ণিত অবস্থায় কাফেরদের হত্যা করিতে যেমন কোন আপত্তি নাই, তদ্রূপ যেই ফাসেক নিজের অপরাধে অটল থাকার উদ্দেশ্যে হক পদ্থীদের সঙ্গে লড়াই করে, তাহাকে হত্যা করিতেও কোন নিষেধ নাই । কাফেরদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে মৃত্যুবরণকারী মুসলমান যেমন শহীদ হইবে, তদ্রুপ অন্যায় প্রতিরোধকারী ব্যক্তি হকের উপর থাকিয়া যদি মজলুম অবস্থায় মারা যায়, তবে সেও শহীদ হইবে। উপরে ইহ্‌তিসাবের যেই স্তরটির কথা আলোচনা করা হইল, এইরূপ অবস্থা সচরাচর খুব কমই দৃষ্ট হয়। কিন্তু কখনো এইরূপ অবস্থা সৃষ্টি হইলে কি পদক্ষেপ গ্রহণ করিতে হইবে এবং এই ক্ষেত্রে কেয়াসের দাবী কি, তাহা জানা থাকা আবশ্যক । সুতরাং কেয়াসের এই ধারা বিলুপ্ত করার কোন প্রয়োজন নাই এবং যথাস্থানে তাহা বহাল রাখিতে হইবে৷ যাহাই হউক, সংশ্লিষ্ট প্রসঙ্গে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হইল- যেই ব্যক্তি অন্যায় দমন করিতে সক্ষম, সে হাতের দ্বারা কিংবা অন্ত্র দ্বারা তাহা দমন করিবে। সম্ভব হইলে একা করিবে কিংবা নিজস্ব লোকদের সহযোগিতা লইয়া সম্মিলিতভাবে করিবে। অর্থাৎ যেইভাবে সম্ভব হয় সেইভাবেই করা জায়েজ । মুহ্‌্তাসিবের আদব ২৮ সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকে বলা হয় ইহ্‌তিসাব। আর যেই ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে, তাহাকে বলা হয় মুহৃতাসিব’ ৷ মুহ্‌তাসিবের আদব কি তাহা ইতিপূর্বেই ইহ্‌তিসাবের স্তরসমূহের আলোচনায় উল্লেখ করা হইয়াছে। এক্ষণে আমরা উহার একটি সামগ্রিক চিত্র তুলিয়া ধরার প্রয়াস পাইব । যেই ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিবে, তাহার মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যক । যথা- এলেম, পরহেজগারী ও সৎ চরিত্র । এলেম এই কারণে আবশ্যক যে, উহার ফলে কখন, কি পরিমাণ ও কোন্‌ পরিস্থিতিতে আদেশ-নিষেধ করিতে হইবে এবং উহার আসবাব ও প্রতিবন্ধক কি এই বিষয়ে যেন সুস্পষ্ট ধারণা থাকে। পরহেজগারী এই কারণে আবশ্যক যে, তাহার যাহা কিছু জানা আছে উহার বিপরীত কর্ম যেন না করে। অর্থাৎ অনেক জ্ঞানী লোককে দেখা যায়, তাহারা নিজেদের এলেম ও জ্ঞান অনুযায়ী আমল করে না । বরং তাহারা যে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।