দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৭8 সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তুমি যদি এখুনি মহিলাকে ত্যাগ-না কর বা বাজনা বন্ধ না কর, তবে আমি গুলি করিতে বাধ্য হইব । এই সাবধানবাণীর পরও যদি অপরাধী সতর্ক না হয় এবং পূর্বোক্ত অপরাধে বহাল থাকে, তবে এই ক্ষেত্রে গুলি বর্ষণ করা জায়েজ ৷ তবে গুলি করার ক্ষেত্রে সেই পূর্বোক্ত সতর্কতা আবশ্যক ৷ অর্থাৎ এমন কোন অঙ্গে গুলি করা যাইবে না, যেখানে গুলি বিদ্ধ হইলে সঙ্গে সঙ্গে তাহার মৃত্যু ঘটিতে পারে। সুতরাং হাতে বা পায়ে গুলি করিবে। তীর বা তলোয়ার দ্বারা আঘাত করার ক্ষেত্রেও এই একই হুকুম । অষ্টম স্তরঃ অন্যায়ের প্রতিরোধে সাহায্য কামনা ইহ্তিসাবের অষ্টম স্তর হইল, অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে অপরের সাহায্য কামনা করা । অর্থাৎ এককভাবে নিজের পক্ষে যদি অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব না হয়, তবে প্ৰয়োজনবোধে এইরূপ কামনা করা যে, কিছু লোক জড়ো হইয়া যেন এই কাজে আমাকে সাহায্য করে এবং বাতিলের বিরুদ্ধে জেহাদে অংশ গ্রহণ করে। এই ক্ষেত্রে এমন হওয়াও বিচিত্র নহে যে, অপরাধীও তাহার নিজস্ব লোকজনকে জড়ো করিয়া প্রতিরোধ গড়িয়া তুলিবে এবং পরিণতিতে ভয়াবহ দাঙ্গা-হাঙ্গামা ও খুনাখুনির মত অবস্থা সৃষ্টি হইবে। এইরূপ পরিস্থিতিতে শাসনকর্তার অনুমতি ছাড়া চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা যাইবে কি-না এই বিষয়ে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, এইরূপ ক্ষেত্রে সাধারণ মানুষকে অন্যায় প্রতিরোধের অনুমতি দেওয়া যাইবে না। কেননা, উহার ফলে দুই পক্ষে লড়াই বাধিয়া চরম হানাহানি ও ফেৎনা-ফাসাদ ছড়াইয়া পড়ার আশংকা রহিয়াছে। আবার কেহ কেহ বলেন, এই ক্ষেত্রে শাসনকর্তার অনুমতি আবশ্যক নহে। এই বক্তব্যই যুক্তিসঙ্গত । কেননা, ইতিপূর্বে ইহ্‌তিসাবের যেইসব স্তর বর্ণিত হইয়াছে, যেমন- ওয়াজ-নসীহত, তিরস্কার ও কঠোরতা, হাত দ্বারা বাধা প্রদান, ভীতিপ্রদর্শন, প্রহার, এমনকি প্রয়োজনে অন্তর ধারণের ক্ষেত্রেও সাধারণ মানুষকে অনুমতি দেওয়া হইয়াছে। এখন সবশেষ যেই স্তরটির কথা আলোচনা করা হইতেছে, এই ক্রেত্রে অবশ্য উভয় পক্ষই নিজ নিজ পক্ষের লোকদিগকে সাহায্যের জন্য উদ্বুদ্ধ করিয়া যুদ্ধের মত অবস্থা সৃষ্টি হয় বটে । কিন্তু এতদ্সত্তবেও সৎ কাজের আদেশের ক্ষেত্রে সম্ভাব্য কঠিন কোন পরিণতিকেও জ্কক্ষেপ করা যাইবে না । নিজের পক্ষের লোকদিগকে সাহায্যের জন্য আহবানের পিছনে সৎ কাজের আদেশদাতার লক্ষ্য থাকে- যেন আল্লাহ পাকের রেজামন্দি ও সস্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে অপরাধীগণকে পরাস্ত করার জন্য লোকেরা একত্রিত হইয়া জেহাদে অবতীর্ণ হয়। অন্যায় প্রতিরোধকারীর এই পদক্ষেপে ক্ষতিকর কোন Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।