contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৭৩ সামঞ্জস্যপূর্ণ । সাবধানকারী কথা বলার সময় তাহার অন্তরের নিয়তের বরাবরে মুখে যদি কিছুটা বাড়াবাড়িও করে তবে তাহাও জায়েজ । তবে শর্ত হইল, তাহার এই একীন থাকিতে হইবে যে, এই বাড়াবাড়ি দ্বারা অপরাধী প্রভাবিত হইয়া স্বীয় অপরাধ হইতে ফিরিয়া আসিবে । এই ধরনের বাড়াবাড়ি মিথ্যার মধ্যে গণ্য নহে। বরং ইহাকে বলা হয়, অতিরঞ্জন। বস্তুতঃ এই জাতীয় ক্ষেত্রে অতিরঞ্জন করা মানুষের স্বভাবসিদ্ধ অভ্যাসের অন্তর্ভুক্ত । এই ধরনের অতিরঞ্জন এই কারণে জায়েজ যে, ইহার মূল লক্ষ্য হইতেছে অপরাধীর সংশোধন । যেমন দুইজন শক্রর মধ্যে সন্ধি স্থাপন ও বিবদমান দুই সতীনের মনোমালিন্য দূর করার ক্ষেত্রেও এইরূপ অতিরঞ্জন জায়েজ । সপ্তম স্তর £ প্রহার করা ইহ্তিসাবের সপ্তম স্তর হইল, প্রহার করা । প্রয়োজনে সাধারণ মানুষও এই পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। এই ক্ষেত্রেও কেবল যতটুকু প্রয়োজন সেই পরিমাণই করিবে- উহার অতিরিক্ত নহে । আর অপরাধ দমন হওয়ার সঙ্গে সঙ্গে হাত-পা গুটাইয়া লইবে। অর্থাৎ উদ্দেশ্য হাসিল হওয়ার পর আর প্রহার করা জায়েজ নহে । উহার উদাহরণ যেন এইরূপ- জনৈক কাজী এক ব্যক্তিকে কাহারো কোন হক নষ্ট করার অপরাধে বন্দী করিয়া রাখিল, কিন্তু বন্দী করিবার পরও যদি লোকটি সেই হক আদায় করিতে জানিতে পারে যে, লোকটি সেই হক আদায় করিতে সক্ষম বটে কিন্তু নিছক আইনের প্রতি অশ্রদ্ধা ও গোয়ার্তুমির কারণেই সেই হক আদায় করিতে সে অস্বীকার করিতেছে- তবে এই ক্ষেত্রে তিনি কয়েদীকে সেই হক আদায়ে স্বীকারুক্তি আদায় পর্যন্ত প্রয়োজন পরিমাণ শাস্তি প্রদান করিতে পারিবেন। তদ্রপ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারীর জন্যও এই একই হুকুম । অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজন পরিমাণ প্রহার করা যাইবে । যদি অস্ত্র ধারণের প্রয়োজন হয় এবং অন্যায় প্রতিরোধকারীর এই একীন হয় যে, অপরাধী অস্ত্র দেখিয়া ভীত হইয়া পড়িবে কিংবা অস্ত্রের আঘাতে আহত হইয়া ংশ্লিষ্ট অপরাধ হইতে তওবা করিয়া লইবে, তবে সেই ক্ষেত্রে অস্ত্র ধারণেরও স্বনুমতি আছে । তবে শর্ত হইল, কোনরূপ ফেৎনার আশংকা যেন না থাকে। উদাহরণ স্বরূপ, কোন পাপিষ্ঠ হয়ত কোন নারীকে অপহরণ করিয়া লইয়া যাইতেছে বা কোন বাদ্যযন্ত্র বাজাইতেছে। এখন এই পাপিষ্ঠ অপরাধী ও অন্যায় প্রতিরোধকারীর মধ্যখানে একটি খাল ষাহা অতিক্রম করিয়া অপরাধীকে ধরা সম্ভব নহে । এমতাবস্থায় অন্যায়-প্রতিরোধকারী তাহার বন্দুক উঠাইয়া চিৎকার করিয়া অপরাধীকে সতর্ক করিতে পারিবে এবং এমন হুমকিও দিতে পারিবে যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।