দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৭২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রকাশ থাকে যে, মানুষের..দেহ যে কোন পাত্র অপেক্ষা উত্তম । কিন্তু শরাব ফেলিয়া দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়ার কারণে যদি উহাকে যখম করার অনুমতি দেওয়া হয়, তবে তো শরাবের পাত্র ভাঙ্গিয়া ফেলার বৈধতা আরো উত্তমভাবেই স্বীকৃত হইবে । অনিষ্ট দমন, শাস্তি ও প্রতিরোধ এই প্রসঙ্গে বলা যাইতে পারে যে, শরাবের পাত্র ভাঙ্গিয়া ফেলা, জবর দখলকৃত বাড়ী হইতে দখলকারীকে টানা হেঁচড়া করিয়া বাহির করিয়া 'দেওয়া- অন্যায়ের প্রতিরোধ এবং উহার শাস্তি হিসাবে জায়েজ হওয়া উচিত ছিল। এই বক্তব্যের জবাব হইল, অন্যায়ের প্রতিরোধ বা ভীতি প্রদর্শনের বিষয়টি ভবিষ্যৎ কর্মের সহিত সংশ্লিষ্ট । শাস্তি প্রদান করা হয় কোন অতীত কর্মের পরিণাম হিসাবে। আর দমন করার বিষয়টি উপস্থিত অনিষ্টের সহিত সম্পৃক্ত । তো সাধারণ মানুষের পক্ষে কেবল এই শেষোক্ত দমন ছাড়া অন্য কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করার অধিকার নাই । অর্থাৎ সাধারণ মানুষ উপস্থিত কোন অন্যায়কর্ম দেখিলে উহা দমন করিবে। এতদ্্যতীত আর যাহাকিছু করা হইবে হয় তাহা কোন অপরাধের শাস্তি বা ভবিষ্যৎ কর্মের প্রতিরোধ ও ভীতিপ্রদর্শন রূপেই গণ্য হইবে । অথচ শাস্তি প্রদান ও ভীতি প্রদর্শন কেবল শাসনকর্তার এখতিয়ারভুক্ত। সাধারণ মানুষ না অতীত অপরাধের জন্য কাহাকেও শাস্তি দিতে পারিবে, আর না ভবিষ্যতে অনুষ্ঠিতব্য কোন অপরাধের বরাবরে ভীতি প্রদর্শন করিতে পারিবে। ষষ্ঠ স্তর £ ধমক ও ভীতি প্রদর্শন ইহ্‌্তিসাবের ষষ্ঠ স্তর হইল, ধমক দেওয়া ও ভীতি প্রদর্শন করা । যেমন অপরাধীকে এইরূপ বলা যে, তুমি যদি এইরূপ কর, তবে তোমার মাথা ফাটাইয়া ফেলিবে। কিংবা তোমাকে শায়েস্তা করিব বা শায়েস্তা করার হুকুম দেওয়া হইবে- অর্থাৎ সতকীর্করণের এইজাতীয় কোন শব্দ ব্যবহার করা। তবে শর্ত হইল, যাহা বলা হইবে তাহা করার সামর্থ্য থাকিতে হইবে । এই স্তরটির আদব হইল, কখনো এমন সাবধানবাণী উচ্চারণ করিবে না যাহা বাস্তবায়নের ক্ষমতা নাই । যেমন, কখনো এইরূপ বলিবে না যে, তোমার বাড়ী-ঘর দখল করিয়া লইব, তোমার ছেলেকে মারিয়া ফেলিব কিংবা তোমার স্ত্রীকে আটক করিয়া রাখিব- ইত্যাদি । এইরূপ সতকীর্করণ ও সাবধানবাণী যদি বাস্তবায়নের নিয়তে করা হয়, তবে তাহা হারাম ৷ আর বাস্তবায়ন না করার নিয়তে করা হইলে তাহা হইবে মিথ্যা । অবশ্য অপরাধী যদি এই ধরনের ধমকে প্রভাবিত না হয়, তবে নিষেধকারীর পক্ষে এই পর্যন্ত বলার অনুমতি আছে যাহা অপরাধীর অবস্থার সহিত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।