দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৭১ বাধা দেওয়ার কাজটি তখন করিবে, যখন সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় সেই অন্যায় কর্ম ত্যাগ না করিবে। যদি ওয়াজ-নসীহত ও কঠোর ভাষা প্রয়োগ দ্বারা কার্যোদ্ধার হয়, তবে হাত ব্যবহার করার কোন প্রয়োজন নাই । উদাহরণতঃ কোন ব্যক্তি হয়ত জবর দখলকৃত বাড়ীতে অবস্থান করিতেছে বা নাপাক অবস্থায় মসজিদে বসিয়া আছে। এমতাবস্থায় কঠোর ভাষায় তিরস্কার করিলে যদি সেই ব্যক্তি বাড়ীর দখল ছাড়িয়া দেয় বা মসজিদ হইতে বাহির হইয়া আসে, তবে ধাক্কা দেওয়া বা টানাহেটড়া করা জায়েজ নহে । শরাব ফেলিয়া দেওয়া, বাদ্যযন্ত্র ভাঙ্গিয়া ফেলা বা রেশমের পোশাক খুলিয়া ফেলার ক্ষেত্রেও এই একই নীতি অনুসরণ করিবে। দ্বিতীয় আদব হইল, অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে কেবল যতটুকু প্রয়োজন ততটুকুই করিবে- উহার অতিরিক্ত নহে। যেমন জবর দখলকৃত বাড়ীতে অবস্থানকারী ব্যক্তি বা নাপাক অবস্থায় মসজিদে অবস্থানকারী ব্যক্তিকে যদি হাত ধরিয়া বাহির করিয়া দেওয়া সম্ভব হয়, তবে তাহাকে টানা হেঁচড়া করা, ধাক্কা দেওয়া, দাড়ী ধরিয়া টানা বা চেঙঁদোলা করিয়া বাহিরে নিক্ষেপ করা- ইত্যাদি জায়েজ নহে। কেননা, এখানে হাত ধরিয়া বাহির করার মধ্যেও উদ্দেশ্য পূরণ হইতেছে। সুতরাং অতিরিক্ত কষ্ট দেওয়ার কোন প্রয়োজন নাই । অনুরূপভাবে রেশমের পোশাক একেবারে ছিড়িয়া ফেলিবে না, বরং এমনভাবে উহার সেলাই খুলিয়া ফেলিবে যেন উহা ব্যবহারের উপযোগী না থাকে। অবৈধ খেলতামাশার উপকরণ ও বাদ্যযন্ত্র আগুনে না ফেলিয়া বরং এই পরিমাণ নষ্ট করিয়া দিবে যেন যেই কাজের জন্য উহা তৈরী করা হইয়াছে সেই কাজে ব্যবহার করা না যায়। কোন দ্রব্য নষ্ট করার সীমা কোন অবৈধ দ্রব্য নষ্ট করিয়া ফেলারও একটা সীমা আছে। অর্থাৎ উহাকে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত করিয়া দিবে যেন পুনরায় উহা মেরামত করিতে হইলে প্রথমবার উহা বানাইতে যেই পরিমাণ অর্থ ও শ্রম ব্যয় হইয়াছে, মেরামতের ক্ষেত্রেও সেই পরিমাণ অর্থ ও শ্রম ব্যয় করিতে হইবে । শরাবের পাত্র না ভাঙ্গিয়া যদি উহা ফেলিয়া দেওয়া যায়, তবে তাহা ভাঙ্গিবে না। অবশ্য পাত্র না ভাঙ্গিয়া উহা ফেলিয়া দেওয়ার যদি কোন সুযোগ না থাকে, তবে নিরুপায় হইয়া উহা ভাঙ্গিতে হইবে এবং এই ক্ষেত্রে বাধা দানকারীর উপর এ পাত্রের ক্ষতিপূরণও আবশ্যক হইবে না । অর্থাৎ শরাবের কারণেই উহার মূল্য বাতিল হইয়া যাইবে। কেননা, শরাব ফেলিয়া দেওয়ার ক্ষেত্রে এই পাত্র প্রতিবন্ধক ছিল এবং উহা ভাঙ্গা ব্যতীত শরাব ফেলিয়া দেওয়ার কোন উপায় ছিল না। এমনকি শরাব ফেলিয়া দেওয়ার ক্ষেত্রে যদি অপরাধীর দেহ প্রতিবন্ধক হয়, তবে তাহার দেহও যখম করা যাইবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।