দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৭০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সে আল্লাহর নাফরমানী করিত-না। বুদ্ধিমান ও নির্বোধ ব্যক্তির পরিচয় দিয়া পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- dS il 0 G23 5 Sl a Us 5 oh 2 | cdl de si lp অর্থঃ “সেই ব্যক্তি বুদ্ধিমান যার নফস অনুগত এবং যে পারলৌকিক জীবনের জন্য আমল করে। আর সেই ব্যক্তি নির্বোধ যার নফস খাহেশাতের আনুগত্য করে এবং আল্লাহর নিকট মিথ্যা বাসনা করে।” (তিরমিজী, ইবনে মাজা) উপরে বর্ণিত স্তরের উপর আমল করার দুইটি স্তর রহিয়াছে- প্রথমতঃ যখন দেখিবে যে, নরম ভাষার ব্যবহার ও সাধারণ নসীহতে কোন কাজ হইতেছে না, তখন কঠোর ভাষা ব্যবহার করিবে। দ্বিতীয়তঃ একটি বর্ণও মিথ্যা বলিবে না। এমন নহে যে, নিজের মুখকে বে-লাগাম ছাড়িয়া দিবে এবং মুখে যাহা আসে তাহাই বলিয়া বকাঝকা করিতে থাকিবে ৷ মোটকথা, যাহা বলিবে তাহা সত্য বলিবে এবং প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলিবেনা। কঠোর ভাষা ব্যবহারের পরও যদি এইরূপ মনে হয় যে, লোকটি সেই গর্হিত কর্ম ত্যাগ করিবে না, তবে এমতাবস্থায় নীরব থাকাই উত্তম । তবে নিজের আচার-আচরণ দ্বারা অবশ্যই অসন্তোষ প্রকাশ করিবে এবং অন্তর দ্বারাও তাহার পাপকে ঘৃণা করিবে। অর্থাৎ এই পাপের কারণেই সেই ব্যক্তিকে কেবল হীন মনে করিবে- উহার অতিরিক্ত কিছু নহে। তাছাড়া যদি এইরূপ একীন হয় যে, নসীহত করিলে আমাকে দৈহিকভাবে কষ্ট দেওয়া হইবে, আর অসন্তোষ প্রকাশ করিলে দৈহিক নির্যাতন হইতে নিরাপদ থাকা যাইবে, তবে এইরূপ ক্ষেত্রে নসীহত করা জরুরী নহে বটে কিন্তু অস্তর দ্বারা খারাপ জানা এবং নিজের আমল দ্বারা তাহা প্রকাশ করা জরুরী হইবে। পঞ্চম স্তরঃ হাত দ্বারা বাধা দেওয়া যদি সম্ভব হয় তবে অসৎ কাজে হাত দ্বারা বাধা দিবে। যেমন- গানবাজনার সরঞ্জাম ভাঙ্গিয়া ফেলিবে, শরাব ফেলিয়া দিবে, রেশমের পোশাক খুলিয়া ফেলিবে, রেশমের বিছানায় বসিতে দিবে না, নাপাক অবস্থায় মসজিদে ঢুকিতে দিবে না এবং ঢুকিয়া থাকিলে বাহির করিয়া দিবে- ইত্যাদি । তবে এমন কিছু কাজ আছে যাহা হাত দ্বারা বাধা দেওয়া যায় না। যেমন মুখ ও অন্তরের পাপ । অর্থাৎ, ইহা হাত দ্বারা দূর করিবার কোন উপায় নাই । এই স্তরের উপর আমল করিবারও দুইটি স্তর রহিয়াছে। প্রথমতঃ হাত দ্বারা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।