contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৬৯ উদ্যোগ তরক করা উত্তম। কেননা, এই ক্ষেত্রে সে নেহী আনিল মুনকারের আমলকে নিজের জন্য ইজ্জত ও সুখ্যাতির অর্জনের বাহন বানাইতে চাহিতেছে। তাহার উচিৎ আল্লাহকে ভয় করা এবং নিজের নফসের এছলাহের ফিকির করা । এমন যেন না হয় যে, অপরকে সংশোধন করিতে গিয়া সে নিজেই বরবাদীর শিকার হইয়া পড়ে । পবিত্র কোরআনে প্রথমে নিজের নফসকে নসীহত করিতে বলা হইয়াছে এবং নিজের নফস নসীহত কবুল করিবার পরই অপরকে নসীহতের কথা উল্লেখ হইয়াছে। এক ব্যক্তি হযরত দাউদ তাঈ’র খেদমতে আসিয়া আরজ করিল, এক ব্যক্তি আমীর ও শাসকবর্গের নিকট গিয়া সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে, তাহার সম্পর্কে আপনার মন্তব্য কি? জবাবে তিনি বলিলেন, আমার আশংকা হইতেছে, সেই ব্যক্তিকে চাবুক লাগানো হয় কি-না? লোকটি বলিল, সেই ব্যক্তি এই সবের কোন পরওয়া করে না। হযরত দাউদ তাঈ বলিলেন, তবে আমার আশংকা হইতেছে, সেই ব্যক্তির গর্দানে হয়ত তলোয়ার রাখা হইবে । লোকটি আবারও আরজ করিল, সেই ব্যক্তি এইসবেও কিছুমাত্র ভ্রক্ষেপ করে না । এই বার হযরত দাউদ তাঈ এরশাদ করিলেন, আমার ভয় হইতেছে, সেই ব্যক্তির অন্তরে গোপন ব্যাধি অর্থাৎ অহংকার ও তাকাব্বুরী পয়দা হয় কি-না। চতুৰ্থ স্তরঃ তিরস্কার ও কঠোরতা ইহ্তিসাবের চতুর্থ স্তর হইল, কঠোর ভার তরকার করি অর্ণাযকায হইতে বারণ করা । অর্থাৎ নরম ভাষায় নসীহত করিবার পরও যদি লোকেরা অন্যায়ের উপর জমিয়া থাকে এবং ওয়াজ-নসীহতের প্রতি তাচ্ছিল্যভাব প্রকাশ করে, তবে এই ক্ষেত্রে কঠোর ভাষা প্রয়োগ করিতে হইবে । যেমন হযরত ইবরাহীস আলাইহিস্ সালাম ওয়াজ-নসীহত ও নরম ভাষার সকল স্তর অতিক্রম করিবার পর নিজের কওমকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন- AD Ads AAPA পাতা LS Salt 553 be SA US অর্থঃ “ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরই এবাদত কর, তাহাদের জন্য । তোমরা কি বোঝ না?” (সুরা আম্বিয়াঃ আয়াত ৬৮) কঠোর ভাষা ব্যবহারের অর্থ ইহা নহে যে, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করিতে হইবে ৷ বরং অপরাধীর প্রতি এমন ভাষা প্রয়োগ করিবে যাহা অশ্লীলতার মধ্যে গণ্য নহে। যেমন হে নির্বোধ, হে পাপিষ্ঠ! তোমার কি আল্লাহর ভয় নাই- ইত্যাদি । বস্তুতঃ যেই ব্যক্তির বিবেক নাই, সে নির্বোধ বটে । নিবেক থাকিলে নিশ্চয়ই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।