দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ঙ৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ওয়ায়েজ মানুষকে তাহাদের অজ্ঞতা ও অপরাধ সম্পর্কে অবহিত করার সময় নিজের এলেমের মাহাত্ম্য এবং সেই ব্যক্তির অজ্ঞতা ও মূর্খতার কথা স্মরণে আনিয়া পুলক অনুভব করিয়া থাকে। অনেকে তো কেবল এই উদ্দেশ্যেই ওয়াজ-নসীহত করিয়া বেড়ায় যে, উহার ফলে সকলের নিকট তাহার এলেম ও বিদ্যা-বুদ্ধির কথা প্রকাশ পাইবে এবং সেই সঙ্গে মানুষের অজ্ঞতা ও তাহার শ্ৰেষ্ঠত্‌ প্রমাণিত হইবে ৷ তো ওয়াজ-নসীহতের উদ্দেশ্য যদি হয় মানুষকে তুচ্ছ ও হীন জ্ঞান করিয়া নিজের বড়ত্ব ও এলেমের গরিমা প্রকাশ করা, তবে এই ওয়াজের মাধ্যমে যেই অনিষ্ট দূর করার চেষ্টা করা হইবে; এই ওয়াজ নিজেই তদাপেক্ষা গুরুতর অনিষ্টের কারণ হইবে । এই ধরনের ইহ্তিসাবের উদাহরণ যেন নিজেকে জ্রালাইয়া অপরকে আগুন হইতে রক্ষার চেষ্টা করার মত । ইহা চরম মূর্খতা, অন্তহীন গোমরাহী এবং শয়তানের প্রতারণা ছাড়া আর কিছুই নহে আল্লাহ পাক যাহাকে হেদায়েতের নুর দান করিয়াছেন কেবল সেই ব্যক্তিই শয়তানের এইরূপ ফেরেব হইতে রক্ষা পাইতে পারে। | অপরের উপর হুকুম চালাইয়া মানুষের আত্মা দুইটি কারণে তৃপ্তি লাভ করিয়া থাকে ৷ প্রথমতঃ এলেমের গৌরব, দ্বিতীয়তঃ অপরের উপর কর্তৃত্‌ চালাইবার অহংকার । এই শ্রেণীর লোকেরা সাধারণতঃ লোকদেখানো রিয়া ও সুখ্যাতি লাভের প্রত্যাশী হইয়া থাকে। বস্তুতঃ ইহা মানুষের অন্তরের এক গোপন বাসনা এবং উহার ফলে মানুষ গোপন শিরকে আক্রান্ত হইয়া থাকে। কিন্তু অন্তরের এই গোপন ব্যাধি উপলব্ধি করা বড় কঠিন। এখানে আমরা এই ব্যাধি নির্ণয়ের একটি মানদণ্ড উল্লেখ করিব । এই মানদণ্ডের আলোকেই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারী ব্যক্তি নিজের অবস্থা যাচাই করিয়া দেখিতে পারিবে যে, সে এই রোগে আক্রান্ত কি-না । অর্থাৎ সে গভীরভাবে লক্ষ্য করিয়া দেখিবে- সে কি এইরূপ কামনা করে যে, তাহার নিজের মাধ্যমেই অপরের সংশোধন হউক, না এইরূপ কামনা করে যে, এই নেক কাজে অপর কোন ব্যক্তি অগ্রসর হউক, কিংবা গর্হিত কর্মটি যেন নিজে নিজেই দূর হইয়া যায় এবং ইহ্তিসাব তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের কোন প্রয়োজনই না হয়। অর্থাৎ, ইহ্‌তিসাবের আমলটি যদি নিজের জন্য কষ্টকর ও বিব্রতকর মনে হয় এবং সে এইরূপ কামনা করে যে, অপর কাহারো মাধ্যমেই যেন অন্যায়ের প্রতিরোধের কাজটি সমাধা হয়, তবে তাহার উচিৎ ইহ্‌তিসাবের উপর আমল করা । কেননা, এই ক্ষেত্রে তাহার এই আমলটি হইবে সত্যিকার অর্থেই দ্বীনের স্বার্থে । পক্ষান্তরে তাহার অন্তরে যদি এই বাসনা সুপ্ত থাকে যে, অপরাধীকে তাহার অপরাধ সম্পর্কে অবহিত করিয়া তাহা দূর করার দায়িত্ব আমিই পালন করিব এবং আমার উদ্যোগেই এই অন্যায় দূর হইবে, তবে তাহার পক্ষে এই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।