দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৬৭ আকলমন্দ ও বুদ্ধিমানের পক্ষ হইতে এমন আশা করা যায় না যে, তিনি রক্তকে রক্ত দ্বারা কিংবা পেশাব দ্বারা পরিষ্কার করিতে চাহিবেন। তদ্রপ, কোন গর্হিত কর্ম দেখিয়া নীরবতা অবলম্বনের অপরাধ হইতে আত্মরক্ষার উদ্দেশ্যে বিনা ' প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির উপর কঠোরতা আরোপ করাও যেন রক্তকে রক্ত দ্বারা ধৌত করারই নামাস্তর। অথচ রক্তের নাপাকি রক্ত দ্বারা দূর হয় না। বরং পানি দ্বারাই উহাকে ধৌত করিতে হয় । | কোন ব্যক্তি যদি পার্থিব বিষয়ে কোন অপরাধ করে এবং তুমি তাহা জানিতে পার, তবে এই বিষয়ে তাহাকে সতর্ক করার কোন প্রয়োজন নাই। কেননা, এমনও হইতে পারে যে, তুমি তাহাকে ভুল ধরাইয়া দেওয়ার ফলে সে হয়ত অপমানবোধ করিবে এবং এই অপমান সহ্য করিতে না পারিয়া সে হয়ত তোমার শত্রুতে পরিণত হইবে । অবশ্য তুমি যদি ইহা জানিতে পার যে, ভুল ধরাইয়া দিলে সে তোমার উপর বিরক্ত না হইয়া বরং খুশীই হইবে, তবে এই ক্ষেত্রে ভুল ধরাইয়া দেওয়া উত্তম । কিন্তু বাস্তব অভিজ্ঞতা হইল, এমন লোকের ংখ্যা খুবই কম, যাহারা নিজেদের ক্রুটি স্বীকার করিয়া সতর্ককারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিবে। তৃতীয় স্তর £ ওয়াজ-নসীহত ইত্তিসাবের তৃতীয় স্তর হইল, ওয়াজ-নসীহত ও আল্লাহর আজাবের ভয় দেখাইয়া মানুষকে পাপাচার হইতে নিষেধ করা.। এই স্তরটি সেইসব ব্যক্তিদের হয়ত মদপান, মানুষের উপর জুলুম-নির্যাতন ও মুসলমানের গীবত করায় অভ্যস্থৰ অথচ এই ব্যক্তি ইহা ভালভাবেই জানে যে, শরীয়ত এই তিনটি বিষয়কে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করিয়াছে । এই শ্রেণীর লোকদিগকে প্রথমতঃ ওয়াজ-নসীহত এবং আল্লাহর আজাবের ভয় প্রদর্শন করা এবং হাদীসে পাকের এমন সব বিবরণ শোনানো উচিৎ যাহাতে এইসব কাজের শাস্তি বর্ণিত হইয়াছে । অতঃপর বুজুর্গানে দ্বীনের উন্নত চরিত্র ও তাহাদের ঘটনাবলী শোনানো হিতকর । ফলে উহা হইতে শিক্ষা গ্রহণ করিয়া তাহাদের মধ্যেও আমলের জযবা পয়দা হইবে । | ওয়াজ-নসীহতের এই আমলটি অতীব বিনয় ও নম্রতার সহিত করিতে, হইবে । কেননা, কোনরূপ কঠোরতা এই ক্ষেত্রে হিতে বিপরীত হইতে পারে! অপরাধীকে হেকারত ও তুচ্ছ নজরে না দেখিয়া বরং মোহার্বতের নজরে দেখিতে হইবে এবং তাহার অপরাধকে নিজেরই অপরাধ মনে করিতে হইবে৷ কেননা, সকল মুসলমানই এক দেহ ও এক প্রাণ । এখানে একটি ভয়াবহ বিপদের বিষয় হইল,.এক শ্রেণীর আলেম ও কতক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।