দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৬৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ স্বাভাবিক । কেননা, এমন মানুষ খুব কমই পাওয়া যাইবে, যে নিজের প্রতি মূৰ্খতার অভিযোগ স্বাভাবিকভাবে মানিয়া লইবে ৷ বিশেষতঃ ধর্মীয় বিষয়ে মূর্খতার অভিযোগ উঠিলে মানুষের নিকট তাহা নেহায়েতই অসহনীয় মনে হয়। এই কারণেই কোন মানুষকে যখন শরীয়তের বিধান অবহিত করিয়া গিত পদ্থা পরিহার পূর্বক সঠিক মাসআলার উপর আমল করিতে বলা হয়, তখন সে উত্তেজিত হইয়া ওঠে এবং জানিয়া শুনিয়াই হক ও সত্য বিষয় অস্বীকার করিয়া বসে, যেন তাহার মূর্খতা সকলের নিকট প্রকাশ হইয়া না পড়ে । স্বভাবগতভাবে মানুষ যেন নিজের সতর ঢাকা অপেক্ষা মূর্খতার আয়েব (ক্রটি) ঢাকিয়া রাখিতে অধিক তৎপর হয়। কারণ মূর্খতা হইল নফসের ক্রটি আর সতর খোলা থাকা দেহের ক্রটি ৷ এ দিকে নফস দেহ অপেক্ষা শ্রেষ্ঠ । এই কারণে নফসের ক্রুটিও অধিক যঘন্য ৷ এতদ্ব্যতীত দেহের ক্রটির কারণে দেহের উপর কোন তিরঙ্কার করা হয় না। কারণ, দেহ হইল আল্লাহ পাকের সৃষ্টি । ইহাতে মানুষের কোন হাত নাই । মানুষ ইচ্ছা করিলে না উহার সৌন্দর্য বৃদ্ধি করিতে পারে, না উহাকে ক্ৰটিযুক্ত করিতে পারে। পক্ষান্তরে মানুষ ইচ্ছা করিলেই মূর্খতার অভিশাপ দূর করিয়া নিজের নফসকে এলেমের অলংকার দ্বারা সজ্জিত করিতে পারে। এই কারণেই মানুষকে তাহার মূর্খতার কথা স্মরণ করাইয়া দিলে সে কষ্ট অনুভব করে। পক্ষান্তরে তাহার এলেমের কথা স্মরণ করাইয়া দিলে সে পুলকিত হয় এবং অপরের উপর তাহার এলেমের তাছীর অনুভব করিয়া আত্মপ্রসাদ লাভ করে। " সারকথা হইল, কোন মানুষকে তাহার মূর্খতা সম্পর্কে জ্ঞাত করা যেহেতু তাহার জন্য কষ্টের কারণ হয়, এই কারণে মুহতাসিব তথা আদেশ-নিষেধকারীর কর্তব্য, বিনয় ও বিনম্ আচরণের মাধ্যমে তাহাদের মূর্খতা দূর করার চেষ্টা করা । যেমন গ্রামের মূর্খ লোকদিগকে এইভাবে বলা যাইতে পারেঃ দেখুন, কোন মানুষই মায়ের উদর হইতে লেখাপড়া শিখিয়া জন্মঘহণ করে না। আমি নিজেও ইতিপূর্বে নামাজের মাসায়েল সম্পর্কে অজ্ঞ ছিলাম । পরে আলেমদের ' নিকট হইতে তাহা শিখিয়া লইয়াছি। সম্ভবতঃ আপনাদের গ্রামে কোন আলেম নাই, কিংবা থাকিলেও তিনি হয়ত আপনাকে সঠিক মাসআলা বলিয়া দিতে পারেন নাই । আর এই কারণেই হয়ত আপনি রুকু-সেজদায় ক্রটি করিতেছেন। অথচ নামাজের শর্ত হইল, রুকু-সেজদাগুলি ঠিক ঠিক মত আদায় করিতে হহঁবে। মোটকথা, এই ক্ষেত্রে কোনরূপ কঠোরতা আরোপ না করিয়া নস্বতার সহিত তাহাকে বুঝাইতে হইবে৷ বিনম্র আচরণ এই কারণেও জরুরী যে, কোন মুসলমানের নিকট তাহার কোন অন্যায় বার বার উল্লেখ করা এবং এই বিষয়ে তাহাকে বিব্বিত করা যেমন হারাম, তদ্রূপ তাহাকে কষ্ট দেওয়াও হারাম । কোন wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।