contents ৬৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ একটি মামুলী কষ্ট । অবশ্য কাজীর আদালত যদি অন্য কোন শহরে হয়, তবে সাক্ষ্য প্রদানের জন্য সফরের কষ্ট স্বীকার করা জরুরী নহে। তবে কেহ যদি অপরের উপকারা্থে স্বেচ্ছায় এই কষ্ট স্বীকার করে তবে তাহা ভিন্ন কথা । আর কাজীর আদালত যদি নিকটেই হয়, তবে এই ক্ষেত্রে সাক্ষ্য প্রদানে অবহেলা করা উচিত নহে। কিন্তু এখানে একটি তৃতীয় অবস্থা হইল, কাজীর আদালত যদি শহরের অপর প্রান্তে অবস্থিত হয় এবং দ্বিপ্রহরের প্রচণ্ড গরমের সময় তথায় গমন করা যদি কষ্টকর হয়, তবে এই ক্ষেত্রে কি করা উচিৎ? বস্তুতঃ এই বিষয়ে নিজের ইজতিহাদ ও গভীর বিচার-বিশ্লেষণের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে। কেননা, মুসলমানের হক আদায়ের ক্ষেত্রে যেই কষ্ট হয়, তাহা ক্ষেত্র বিশেষ কম হয় আবার বেশীও হয়। এই দুই অবস্থার হুকুম কি তাহা পৃথক পৃথকভাবে আলোচনা করা হইয়াছে। কিন্তু মধ্যম অবস্থাটি অত্যন্ত নাজুক ও সংশয়পূর্ণ । ইহা এমন এক জটিল সমস্যা যে, মানুষের পক্ষে ইহার সমাধান দুরূহ বটে । কেননা, এই ক্ষেত্রে আমরা এমন কোন পদ্ধতি ও বিধানের সন্ধান পাই নাই যাহা দ্বারা এই মধ্যম পদ্ধতিটির সঠিক অবস্থান নিরূপনপূর্বক উহাকে কম কষ্টের বা বেশী কষ্টের দিকে যুক্ত করা যাইবে। এই কারণেই আহলে তাকওয়া ও পরহেজগার ব্যক্তিগণ এই জাতীয় নাজুক অবস্থায় নিজেদের ব্যাপারে অতীব সতর্কতা অবলম্বন করেন এবং কোনরূপ সংশয় ও সন্দেহজনক অবস্থায় সংশ্লিষ্ট লী হইয়া বরং নিশ্চিত অবস্থার উপর আমল করেন। চতুৰ্থ রোকন ঃ ইহ্তিসাব ইহ্তিসাব তথা “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” কয়েকটি স্তরে বিভক্ত এবং উহার কতক আদব রহিয়াছে। নিম্নে আমরা ইহ্তিসাবের স্তর এবং উহার আদবসমূহের উপর পৃথক শিরোনামে বিস্তারিত আলোচনা করিব । ইহ্তিসাবের প্রথম স্তরঃ তা’রীফ ইহ্্তিসাবের প্রথম স্তর হইল তা’রীফ । অর্থাৎ গর্হিত কর্ম খুঁজিয়া বেড়ানো এবং এমন আলামত ও লক্ষণ অনুসন্ধান করা যেন উহা দ্বারা মুনকার তথা গর্হিত কর্মটি প্রমাণ করা যায় । বস্তুতঃ ইহা গুপ্তচরবৃত্তি এবং শরীয়তে ইহা নিষিদ্ধ৷ সুতরাং কোন মুসলমানের পক্ষে শোভনীয় নহে- ০ কাহারো ঘরের দেয়ালে কান পাতিয়া ভিতরের বাদ্যযন্তের আওয়াজ শুনিতে চেষ্টা করা! ০ পথ চলার সময় জোরে জোরে শ্বাস গ্রহণ করা এবং কোন ঘর হইতে শরাবের গন্ধ আসিতেছে কি না তাহা মালুম করার চেষ্টা করা। wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।