contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৬৩ এমন পতিত বস্তু যাহা উদ্ধার না করিলে নষ্ট হইয়া যাওয়ার আশংকা বিদ্যমান, আর তাহা উদ্ধার করিলে “মুসলমানের সম্পদ হেফাজত” হওয়া নিশ্চিত- এমতাবস্থায় সেই বস্তু উদ্ধার করিয়া হেফাজত করা কিনা? এই প্রশ্নের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হঁইল- বস্তুটি যদি এমন জায়গায় পড়িয়া থাকে যে, তথা হইতে উহা উদ্ধার না করিলে বিনষ্ট হওয়া বা মালিকের নিকট না পৌছাইবার আশংকা নাই; তবে এই ক্ষেত্রে তাহ! উদ্ধার করা জরুরী নহে। যেমন, বস্তুটি হয়ত কোন মসজিদ বা মুসাফির খানায় পড়িয়া আছে এবং তথাকার কর্মকর্তা ও কর্মচারীগণ ঈমানদার ও বিশ্বস্ত অবশ্য পতিত বস্তুটি বিনষ্ট হওয়ার আশংকা বিদ্যমান থাকিলে সেই ক্ষেত্রে দেখিতে হইবে যে, উহা উদ্ধার ও হেফাজত করিতে কোনরূপ কষ্ট ও পেরেশানী হইবে কিনা? যদি কষ্টকর হয়, যেমন পতিত বস্তুটি হয়ত কোন প্রাণী যাহা উদ্ধার করিয়া লইয়া যাওয়া নেহায়েতই কষ্টকর এবং উদ্ধার-পরবর্তী উহার দানাপানির আয়োজন ও'রক্ষনাবেক্ষণ ইত্যাদি আরো কষ্টকর । এইরূপ ক্ষেত্রেও উহা উদ্ধার ও হেফাজত করা জরুরী নহে। কেননা, পতিত বস্তুটির মালিকের হকের কারণেই উহা উদ্ধার করা জরুরী হয়। তাহার হকের প্রতি এই কারণে লক্ষ্য করা হয় যে, সে একজন ইনসান এবং ইনসান হইল সম্মানের পাত্র ৷ কিন্তু এই ইনসান হওয়ার বৈশিষ্ট্য এককভাবে কেবল মালিকের জন্যই সংরক্ষিত নহে। বরং উদ্ধারকারী ব্যক্তিও এই বৈশিষ্ট্যের অধিকারী । সুতরাং মালিকের যেমন এই হক আছে যে, তাহার সম্পদ যেন হেফাজত করা হয়, তদ্রপ উদ্ধারকারীরও এই হক আছে যে, অপরের সম্পদ হেফাজত করিতে গিয়া:যেন তাহাকে কষ্টের শিকার হইতে না হয়। “এমন পতিত বস্তু যাহা উদ্ধার করিলে উহার হেফাজত এবং মালিকের জন্য এক বৎসর অপেক্ষা এবং উহার জন্য এলান করা ব্যতীত অন্য কোন কষ্ট নাই- বস্তুটি হয়ত মুদ্রা, স্বর্ণ বা মূল্যবান কাপড় | অর্থাৎ এই সর বস্তু হেফাজতের জন্য বিশেষ কোন কষ্ট করিতে হয় না । কেহ কেহ বলেন, দীর্ঘ এক: বৎসর পতিত বস্তু প্রাপ্তি বিষয়ে এলান করা এবং যথা বিহিত এই আমানতের হেফাজত ইত্যাদিও কম কষ্টকর নহে। সুতরাং এই ক্ষেত্রেও পতিত বস্তুটি উদ্ধার করা আবশ্যক না হওয়া বাঞ্ছনীয় । অবশ্য কেহ যদি এইসব ঝামেলা বরদাশত করিতে পারে এবং ছাওয়াবের নিয়তে তাহা কুড়াইয়া আনে, তবে তাহাতে কোন ক্ষতি নাই । আবার কেহ কেহ বলেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হকের কথা চিন্তা করিলে এই কষ্ট কোন কষ্টই নহে। ন; ইহা যেন কাজীর আদালতে গিয়া সাক্ষ্য দেওয়ার কষ্ট স্বীকার করার মতই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।