contents ৬২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ দ্বারা এ সম্পদ ফেরৎ পাওয়া যাইতে পারে, তবে এইরূপ ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া তাহার উপর ওয়াজিব । না দিলে গোনাহগার হইবে । অর্থাৎ প্রয়োজনে সাক্ষ্য দেওয়া যেমন জরুরী, তদ্রপ সম্পদের হেফাজত করাও জরুরী । তবে শর্ত হইল, সাক্ষ্যদাতা ও সম্পদের হেফাজতকারীর যেন কোনরূপ আর্থিক ও শারীরিক ক্ষতি না হয়। অর্থাৎ অপরের জন্য সাক্ষ্য প্রদান বা অপরের সম্পদের হেফাজত করিতে গিয়া যদি নিজের জান-মাল বা সম্মানের ক্ষতিসাধনের আশংকা দেখা দেয় তবে এইরূপ ক্ষেত্রে সেই ওয়াজিব রহিত হইয়া যায়। কেননা, অপরের হকের প্রতি লক্ষ্য রাখা যেমন জরুরী, তদ্ৰূপ নিজের জান-মালের হেফাজত ও রক্ষণাবেক্ষণও জরুরী । অপরের স্বার্থ সংরক্ষণের জন্য নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে বলা হয় নাই । অবশ্য নিজের স্বার্থের উপর অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া যাইবে । অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া মোস্তাহাব। আর মুসলমানের জন্য কষ্ট বরদাশত করা এবাদত ৷ সুতরাং কোন পশুকে খেত হইতে বাহির করা যদিকষ্ট কর হয়, তবে এই ক্ষেত্রে উহাকে ক্ষেত হইতে বাহির করার জন্য চেষ্টা-তদ্বির করা জরুরী নহে। তবে খেতের মালিককে এই বিষয়ে অবগত করা যদি সম্ভব হয়, তবে তাহাতে অবহেলা করা উচিৎ হইবে না। কেননা, ইহাতে কোনরূপ কষ্ট হওয়ার কথা নহে । অর্থাৎ সুযোগ থাকা সত্ত্বেও খেতের মালিককে এই বিষয়ে অবহিত না করা এবং সে ঘুমাইয়া থাকিলে তাহাকে জাগ্রত না করা- কাজীর নিকট সাক্ষ্য প্রদান না করার সমান অপরাধ। . উপরোক্ত প্রসঙ্গে এইরূপ বলা ঠিক হইবে না যে, “এই ক্ষেত্রে ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করিয়া একটি দিককে প্রাধান্য দেওয়া উচিত । উদাহরণতঃ যেই ব্যক্তি খেত হইতে পশু তাড়াইবে, তাহার এক দেরহাম ক্ষতি হইবে, পক্ষান্তরে খেত হইতে পশু না তাড়াইলে খেতের মালিকের বিপুল পরিমাণ ক্ষতি হইবে । সুতরাং এই ক্ষেত্রে পশু তাড়ানোকেই প্রাধান্য দেওয়া উচিত ৷” উপরোক্ত প্রসঙ্গে আমরা বলিব, খেতের মালিকের যেমন হাজার হাজার দেরহামের ফসল রক্ষা করার হক আছে; তদ্রূপ সেই ব্যক্তিরও তাহার এক দেরহাম রক্ষা করার হক আছে। সুতরাং এই কথা বলিবার কোন সুযোগ নাই যে, যাহার ক্ষতির পরিমাণ বেশী, তাহার দিকটিকেই প্রাধান্য দিতে হইবে। পতিত বস্তু হেফাজত করা পতিত বস্তু উদ্ধার ও হেফাজত করার বিষয়টি আমাদের বক্ষমান আলোচনার সহিত সংশ্লিষ্ট । সুতরাং এই বিষয়ে শরীয়তের হুকুম কি, তাহাও এখানে আলোচনা করা হইবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।