contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৬১ আমাদের উদ্দেশ্য হইবে উন্মাদ ও বালকের হেফাজত ৷ কেননা, এই উন্মাদ ও বালক হইল সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান- যাহারা সম্মানের পাত্র । আসলে এইসব বিষয় এমনই জটিল ও সুক্ষ যে, সকলের পক্ষে উহার মর্ম উপলব্ধি করা কঠিন বটে ৷ ধর্মজ্ঞানে পারদর্শী ও মোহাক্কেক ব্যক্তিগণই কেবল এইসবের হাকীকত যথাযথভাবে উপলব্ধি করিতে পারেন । অবশ্য সাধারণ মানুষের পক্ষেও এইসব বিষয়ে গাফেল থাকা উচিৎ নহে। মুসলমানের সম্পদের হেফাজত সামর্থ্য ও ক্ষমতা থাকিলে মুসলমানের সম্পদের হেফাজত করা কর্তব্য । এখন প্রশ্ন হইল, কোন মুসলমানের ক্ষেতে হয়ত কোন পশু ঢুকিয়া তাহার ফসল নষ্ট করিতেছে। এখন সেই পশুকে ক্ষেত হইতে তাড়াইয়া দেওয়া দর্শকের উপর ওয়াজিব কিনা? অনুরূপভাবে কোন মুসলমানের সম্পদ নষ্ট হইতে দেখিলে রক্ষা করা তাহার কর্তব্য কিনা? যদি বলা হয়, অবশ্যই তাহা রক্ষা করিতে "হইবে; তবে তো মানুষকে জীবন ব্যাপী অপর মুসলমানের উপকারেই ব্যপৃত থাকিতে হইবে। কেননা, এইরূপ অবস্থা তো তাহাকে হরহামেশাই প্রত্যক্ষ করিতে হইবে । যদি বলা হয়- মুসলমানের সম্পদ হেফাজত করা ওয়াজিব নহে, তাহা হইলে আমরা বলিব, তবে তো সেই ব্যক্তিকেও নিষেধ না করা উচিৎ, যে অপরের সম্পদ লুণ্ঠন করিতেছে। কেননা, অনিষ্টের হাত হইতে রক্ষা করার মধ্যে যেমন মুসলমানের সম্পদের হেফাজত বিদ্যমান; তদ্রুপ লুগষ্ঠনকারী লুগ্ঠনে বাধা দেওয়ার মধ্যেও তাহা বিদ্যমান । আসলে ইহা একটি জটিল প্রসঙ্গ বটে । এই বিষয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হইল- কোন ব্যক্তি যদি নিজের শারীরিক ও আর্থিক ক্ষতি সত্বেও নিজের মান-সম্মান বজায় রাখিয়া অপরের সম্পদ হেফাজত করা কর্তব্য । এক মুসলমানের উপর অপর মুসলমানের অসংখ্য হক রহিয়াছে। শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হইয়া মুসলমানের সম্পদের হেফাজত করা- সেইসব হকের একটি ক্ষুদ্র অংশ মাত্র। মোটকথা, কোনরূপ ক্লেশ ও আর্থিক ক্ষতি না হইলে এক মুসলমান অপর মুসলমানের সম্পদের হেফাজত করিবে। ইহা মুসলমানের হক এবং এই হক আদায় করা ওয়াজিব । আমাদের দৃষ্টিতে এই ওয়াজিব ছালামের জবাব দানের ওয়াজিব অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ । কেননা, ছালামের জবাব না দিলে এই পরিমাণ কষ্ট হয় না- যেই পরিমাণ কষ্ট হয় সম্পদের হেফাজত না করিলে। আলেমগণ এইরূপও বলিয়াছেন যে, কাহারো সম্পদ ছিনাইয়া লওয়ার পর কোন “ব্যক্তির নিকট যদি ছিনতাইকারীর বিরুদ্ধে এমন কোন সাক্ষ্য-প্রমাণ থাকে, যাহা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।