contents ৬০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কারণেই উন্মাদকে ব্যভিচার হইতে এবং বালককে শরাব পান করা হইতে নিষেধ করা হয়। কেননা, নীতিগতভাবে ব্যভিচার ও মদ্য পান হারাম, আর এখানে আল্লাহর সেই হুকুম লংঘিত হইতেছে । অর্থাৎ এখানে শুধুই আল্লাহর হক নষ্ট হইতেছে কিন্তু কোন মানুষ যদি অপর কাহারো ফসল নষ্ট করে তবে এই ক্ষেত্রে বান্দার হক এবং আল্লাহর হক- এই উভয় প্রকার হকই নষ্ট করা হইবে। সংশ্লিষ্ট বান্দার হক হইল, সে এঁ ফসলের মালিক এবং তাহার মালিকানাধীন সম্পদ নষ্ট করা হইতেছে। আর আল্লাহর হক হইল, এখানে আল্লাহর হুকুম অমান্য করিয়া একটি পাপ করা হইতেছে । অথৎ এখানে দুইটি হক এবং দুইটি ক্রটি । একটি ক্রটি অপরটি হইতে পৃথক । এই কারণেই কোন ব্যক্তি যদি কাহারো অনুমতি সাপেক্ষে তাহার হস্ত কর্তন করে, তবে এই ক্ষেত্রে হক্ধুল্লাহ তথা আল্লাহর হুকুম অমান্য হওয়ার কারণে নিষেধ করা হইবে । কিন্তু হাতের মালিক যেহেতু উহা কর্তন করার অনুমতি দিয়াছে, সুতরাং এখানে তাহার হক বিলুপ্ত হইবে । এইবার বিষয়টাকে আরো সহজভাবে উপলদ্ধি করুন । জীব-জানোয়ার যদি কাহারো কিছু নষ্ট করে, তবে উহাতে কোন পাপ হইবে না কিন্তু বর্ণিত দুইটি ক্ৰটির একটি বিদ্যমান হওয়ার কারণে জীব-জানোয়ারকেও বাধা দেওয়া হইবে'। বস্তুতঃ জীব-জানোয়ারকে শস্যক্ষেত্র হইতে তাড়াইয়া দেওয়ার অর্থ সেই জানোয়ারকে নিষেধ করা নহে; বরং এখানে নেহী আনিল মুনকারের উদ্দেশ্য একজন মুসলমানের সম্পদ হেফাজত করা । যদি জানোয়ারকে নিষেধ করাই লক্ষ হইত তবে তো উহাকে মুরদার খাইতে দেখিলে কিংবা শরাবের পাত্রে মুখ দিতে দেখিলেও নিষেধ করা হইত । কেননা, এইসব কর্মও গর্হিত । অথচ শিকারী কুকুরকে মৃত প্রাণীর গোশত খাওয়ানো জায়েয । মোটকথা, এখানে মূল লক্ষ্য হইতেছে মুসলমানের মালের হেফাজত করা । সুতরাং আমাদের পক্ষে যদি বিনা ক্লেশে অপর কাহারো সম্পদের হেফাজত সম্ভব হয়, তবে অবশ্যই তাহা করিতে হইবে। মনে করুন, উপর হইতে কাহারো একটি মটকা পতিত হইতেছে এবং উহার বরাবর নীচে অপর কাহারো একটি বোতল রক্ষিত আছে। বোতলের উপর মটকা পতিত হইলে বোতলটি চূর্ণ হইয়া যাওয়া নিশ্চিত । এখন বোতলটিকে রক্ষা করার উদ্দেশ্যে মটকার পতন বাধা Le 0 SO GLAS di dil inl LeU মটকার পতন প্রতিরোধ নহে। EEC OT TET ET TENT বালককে শরাব পান করা হইতে বাধা দানের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য জানোয়ারকে রক্ষা করা কিংবা শরাবের হেফাজত নহে; বরং এই ক্ষেত্রে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।