contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৫৯ অনুরূপভাবে শাফেয়ী মাজহাবের অনুসারীর পক্ষে ইহা জায়েজ নহে যে, সে কোন হানাফীকে ‘নাবীজ’ (যাহাতে নেশা নাই) পান করিতে বারণ করিবে। কারণ, এইগুলি ইজতিহাদী বিষয় । ইহ্তিসাব তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের তৃতীয় রোকন হইল মুহতাসিব আলাইহি (যাহার উপর আদেশ-নিষেধ করা হয়) ৷ মুহৃতাসিব আলাইহির মধ্যে এমন বৈশিষ্ট্য বিদ্যমান থাকা শর্ত যেন নিষিদ্ধ কর্মটি তাহার জন্য গর্হিত হইতে পারে। অর্থাৎ তাহার মানুষ হওয়া শর্ত, কিন্তু মুকাল্লাফ হওয়া শর্ত নহে । মুকাল্লাফ বলা হয়, এমন ব্যক্তিকে যাহার উপর শরীয়তের বিধিনিষেধ প্রযোজ্য হইতে পারে। এই নীতিমালার আলোকেই ‘ইতিপূর্বে আমরা বলিয়াছি, কোন বালক শরাব পান করিলে তাহাকেও নিষেধ করা হইবে । অথচ এখনো সে বালেগ হয় নাই এবং নাবালেগ হওয়ার কারণে সে মুকাল্লাফ নহে । অনুরূপভাবে যেই ব্যক্তির উপর আদেশ-নিষেধ করা হইবে তাহার মধ্যে ভালমন্দ যাচাই করার শক্তি থাকাও শর্ত নহে। সেমতে কোন উন্মাদ ব্যক্তি যদি কোন উন্মাদ নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাহাকে নিষেধ করা হইবে । অথচ উন্মাদের মধ্যে ভালমন্দ যাচাই করার কোন যোগ্যতা নাই । অবশ্য কোন কোন কর্ম এমন আছে যাহা উন্মাদের জন্য যথার্থ গর্হিত নহে । যেমন, নামাজ-রোজা তরক করা ইত্যাদি । প্রাণী হওয়ার শর্ত না লাগাইবার কারণ উপরের আলোচনার আলোকে এখানে বলা যাইতে পারে যে, মুহতাসিব আলাইহি বা যাহার উপর আদেশ-নিষেধ করা হইবে সে “মানুষ হইতে হইবে” এমন শর্তের পরিবর্তে যদি বলা হইত, সে. “প্রাণী হইতে হইবে” তবে ভাল হইত ৷ কেননা, উহার. ফলে কোন গরু-ছাগল কাহারো খেত নষ্ট করিতে লাগিলে আমরা উহাতে বাধা দিতে পারিতাম- যেমন উন্মাদ ব্যক্তিকে ব্যভিচার করিতে দেখিলে তাহাকে নিষেধ করা হয়। এই বক্তব্যের জবাবে আমরা বলিব- বস্তুতঃ কোন জীব-জানোয়ারকে বাধা দেওয়ার নাম “অন্যায়ের প্রতিরোধ” হওয়ার সঙ্গত কোন কারণ নাই ৷ কেননা, আল্লাহর হকের কারণে কোন গৰ্হিত কর্মে বাধা দেওয়ার নামই হইল ইহ্তিসাব। এই ইহ্তিসাবের দাবী হইল, যাহাকে বাধা দেওয়া হইবে সে যেন সেই গর্হিত কর্ম হইতে নিজেকে রক্ষা করিতে পারে। বিষয়টাকে ভালভাবে উপলদ্ধি করিতে চেষ্টা করুন- হন্ধুল্লাহর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।