contents ৫৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রবেশ করিয়া এসব জিনিস নষ্ট করিয়া দেওয়া জায়েজ হইবে। আওয়াজ ও শব্দ দ্বারা যেমন গর্হিত কর্মের সন্ধান পাওয়া যায়, তদ্রপ গন্ধ দ্বারাও উহা টের পাওয়া যায়। যেমন শরাবের গন্ধ দ্বারাও ঘরের বাহির হইতে উহার উপস্থিতি অনুমান করা যাইতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি এইরূপ সন্দেহ হয় যে, ইহা গৃহে রক্ষিত শরাবের গন্ধ এবং এখন উহা পান করা হইতেছে না, তবে এইরূপ ক্ষেত্রে বিনা অনুমতিতে গৃহে প্রবেশ করা এবং শরাব ফেলিয়া দেওয়ার অনুমতি নাই । পক্ষান্তরে ঘরের বাহির হইতে অনুভূত শরাবের গন্ধ এবং আনুসঙ্গিক অন্য কোন লক্ষণ দ্বারা যদি ইহা অনুভব করা যায় যে, ইহা রক্ষিত শরাবের গন্ধ নহে, বরং ঘরের লোকেরা এখন উহা পান করিতেছে, তবে এইরূপ ক্ষেত্রে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করিয়া উহা ফেলিয়া দেওয়া যাইবে। অনেক সময় মানুষের দৃষ্টি এড়াইবার উদ্দেশ্যে জামা বা আস্তিনের ভিতর শরাবের বোতল বা অন্য কোন অবৈধ ও গর্হিত দ্রব্য লুকাইয়া রাখা হয়৷. পথে যদি কোন ফাসেক ব্যক্তিকে এইরূপ করিতে দেখা যায়, তবে যতক্ষণ না কোন সুনির্দিষ্ট লক্ষণ দ্বারা উহার অবৈধতা নিশ্চিত হওয়া যাইবে, ততক্ষণ উহা খুলিয়া দেখা জায়েজ নহে। কেননা, কোন ব্যক্তি ফাসেক ও পাপী হইলেই ইহা জরুরী নহে যে, সে জামার ভিতর বা আতস্তিনের ভিতর যাহাকিছু লুকাইয়া লইয়া যাইবে, উহাই অবৈধ দ্রব্য হইবে কারণ, ফাসেকের পক্ষে তো কোন সঙ্গত কারণেও সিরকা বা শরবতের বোতল লুকাইয়া লইয়া যাওয়ার প্রয়োজন হইতে পারে। মোটকথা, যদি নিশ্চিত হওয়া যায় যে, কাপড়ের নীচে শরাবের বোতল আছে, তবে তাহা ভাঙ্গিয়া ফেলা যাইবে । কিন্তু তাহাকেও এই কথা বলা যাইবে না যে, তোমার বোতলটি বাহির কর, আমি দেখিব উহাতে শরাব আছে কিনা? কেননা, এইরূপ করিলে তাহা “গুপ্ত বিষয় অনুসন্ধান” এর অন্তর্ভুক্ত হইবে- যাহা নিষিদ্ধ । চতুৰ্থ শর্তঃ ইজতিহাদ ছাড়াই গৰ্হিত বিষয় অবগত হওয়া চতুর্থ শর্ত হইল, কোনরূপ ইজতিহাদ ছাড়াই ইহা অবগত হওয়া যে, বিষয়টি অনিষ্টকর ও গর্হিত সুতরাং কোন বিষয় যদি ইজতিহাদ নির্ভর হয়, অর্থাৎ বিষয়টি গর্হিত কিনা এই বিষয়ে যদি ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত গহণ করিতে হয়, তবে এইরূপ ক্ষেত্রে নিষেধ করা যাইবে না । যেমন, হানাফী মাজহাবের অনুসারীর পক্ষে ইহা জায়েজ নহে যে, সে কোন শাফেয়ী মাজহাবের অনুসারীকে এমন প্রাণীর গোশত খাইতে নিষেধ করিবে যাহা ‘বিসমিল্লাহ’ ছাড়া জবাই করা হইয়াছে। www.eelm.weebly.com
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.