দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৫৭ অথচ আপনি গুপ্তচরবৃত্তির মাধ্যমে আমার দোষ তালাশ করিতেছেন। আল্লাহ পাকের দ্বিতীয় হুকুম হইল- lls Sia অর্থঃ “আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়া” (সূরা বাকারাঃ আয়াত ১৮৯) অথচ আপনি দেয়ালের উপর দিয়া তাশরীফ আনিয়াছেন। আপনার কর্তব্য ছিল যথারীতি দরজা দিয়া ঘরে প্রবেশ করা । আল্লাহ পাকের তৃতীয় হুকুম হইল- LAAT 7 MWS AL ALrAS WIA ABITIAL GY A APIA ST r (FO Pais Pe EN RC St JE fed FATES অর্থঃ “তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কোন গৃহে প্রবেশ করিও না, যেই পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদিগকে ছালাম না কর ।” (সূরা নূরঃ আয়াত ২৭) অথচ আপনি না ছালাম করিয়াছেন, না ভিতরে প্রবেশের অনুমতি চাহিয়াছেন। এই কথা শুনিবার পর হযরত ওমর (রাঃ) গৃহবাসীকে আর কিছুই বলিলেন না এবং সে এই অপরাধ. হইতে তওবা করিয়া লইবে- এই ওয়াদার উপর তাহাকে ছাড়িয়া দিলেন। অনুরূপভাবে হযরত ওমর (রাঃ) একবার মিম্বরে দাড়াইয়া ছাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করিলেন, শাসনকর্তা যদি নিজ চোখে কোন অপরাধ দেখে, তবে কি তিনি অপর কোন সাক্ষী ব্যতীতই হদ (শরীয়ত নির্ধারিত শাস্তি) প্রয়োগ করিতে পারিবেন? হযরত আলী (রাঃ) এ মজলিসে উপস্থিত ছিলেন একক প্রত্যক্ষ যথেষ্ট নহে । বরং এই ক্ষেত্রে দুইজন সাক্ষী আবশ্যক হইবে । গৰ্হিত কর্ম প্রকাশ্য ও গোপন হওয়ার সংজ্ঞা উপরের আলোচনার প্রেক্ষিতে এখানে প্রশু উঠিতে পারে যে, গর্হিত কর্ম প্রকাশ্য ও গোপন হওয়ার সংজ্ঞা কি? উহার জবাব হইল কোন ব্যক্তি যদি দেয়ালের আড়ালে বা ঘরের ভিতরে চলিয়া যায়, তবে কেবল তাহার অপরাধ জ্ঞাত হওয়ার উদ্দেশ্যে বিনা অনুমতিতে তাহার ঘরে প্রবেশ করা নিষেধ । কিন্তু বাহির হইতে যদি জানা যায় যে, ঘরের ভিতরে কোন পাপ কর্ম হইতেছে; যেমন বাহির হইতে যদি ঘরের ভিতরের বাশির আওয়াজ বা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় কিংবা তাহাদের কথাবার্তা দ্বারা ইহা নিশ্চিত বুঝা যায় যে, ঘরের ভিতর তাহারা শরাব পান করিতেছে, তবে এই ক্ষেত্রে বিনা অনুমতিতে ভিতরে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।