contents ৫৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ অতীত হইয়া গিয়াছে কিংবা ভবিষ্যতে হইবে বলিয়া অনুমান করা হইতেছে- এমন গর্হিত কর্মের জন্য বারণ করা যাইবে না। যেমন এক ব্যক্তি শরাব পান সম্পন্ন করিয়াছে। এখন এই অপরাধের জন্য তাহাকে যেকেহ তিরঙ্কার করিতে পরিবে না । কেননা, এই ব্যক্তি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করিয়াছে। সুতরাং এই অপরাধের জন্য আল্লাহ পাক. যেই শাস্তি নির্ধারণ করিয়া রাখিয়াছেন, শাসনকর্তার পক্ষ হইতে তাহা প্রয়োগ করা হইবে। অর্থাৎ এই বিষয়ে যেকেহ হস্তক্ষেপ করিতে পারিবে না। অনুরূপভাবে সম্তাব্য অপরাধের উদাহরণ হইলঃ মনে করুন, কোন লক্ষণ দ্বারা জানা গেল যে, অমুক ব্যক্তি শরাব পান করিবে। এখন এই ক্ষেত্রে তো এই সম্ভাবনাও আছে যে, কোন প্রতিবন্ধকের কারণে সে হয়ত শরাব পান করিবে না । সুতরাং এমতাবস্থায় কেবল মৌখিকভাবে তাহাকে উপদেশ দেওয়া যাইবে । আর ইহাও কেবল তখনই করা যাইবে যখন সে তাহার ইচ্ছার কথা অস্বীকার না করিবে। অর্থাৎ সে যদি অস্বীকার করিয়া বলে যে, “আমি শরাব পান করিব না” তখন তাহাকে মৌখিকভাবেও উপদেশ দেওয়ার অনুমতি নাই । কেননা, এইরূপ করিলে একজন মুসলমানের প্রতি কুধারণা পোষণ করা হইবে। তৃতীয় শৰ্তঃ গর্হিত কর্মটি কোনরূপ অনুসন্ধান ছাড়াই প্রকাশ হওয়া তৃতীয় শর্ত হইতেছে, গৰ্হিত কর্মটি কোনরূপ অনুসন্ধান ও খৌজাখুঁজি ছাড়াই নিষেধকারীর নিকট প্রকাশ হওয়া । সে মতে কোন ব্যক্তি যদি ঘরের ভিতর দরজা বন্ধ করিয়া কোন অপরাধ করে, তবে উহা আবিষ্কারের উদ্দেশ্যে তৎপর হওয়া জায়েজ নহে । কেননা, আল্লাহ পাক মানুষের দোষ অনুসন্ধান করিয়া ফিরিতে নিষেধ করিয়াছেন। একবার হযরত ওমর (রাঃ) এক ব্যক্তির বাড়ীর দেয়ালে উঠিয়া তাহার ঘরের ভিতর দৃষ্টি দিলেন বাড়ীর মালিক তখন ঘরের ভিতর কোন অন্যায় কর্মে লিপ্ত ছিল। তিনি লোকটিকে এই বিষয়ে বারণ করিলে সে আরজ করিল, হে আমীরুল মোমেনীন! আমি আল্লাহ পাকের একটি নাফরমানী করিতেছি আর আপনি একই সঙ্গে আল্লাহর তিনটি হুকুম অমান্য করিতেছেন। তিনি জিজ্ঞাসা পাক এরশাদ করিয়াছেন- as blz 4 অর্থঃ “এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করিও না” (সূরা হুজুরাতঃ আয্নাত ১২) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।