contents ইহ্তিসাবের দ্বিতীয় পর্যায় উপরোক্ত সুদীর্ঘ আলোচনায় আমরা আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকারের প্রথম পর্যায়ের শর্তসমূহ এবং উহার বিস্তারিত বিবরণ উপস্থাপন করিয়াছি। এক্ষণে আমরা উহার দ্বিতীয় পর্যায়ের শর্তসমূহ আলোচনা করিব। এই শর্ত সমূহের মধ্যে রহিয়াছে- (১) যেই কর্মটিকে নিষেধ করা হইবে তাহা গৰ্হিত হওয়া (২) গৰ্হিত কর্মটি উপস্থিত বিদ্যমান হওয়া (৩) গৰ্হিত কৰ্মটি কোনরূপ অনুসন্ধান ছাড়াই প্রকাশ হওয়া (8) কোনরূপ ইজতিহাদ ছাড়াই ইহা জানা যে, কর্মটি গর্হিত । নিম্নে আমরা পৃথক পৃথকভাবে উহার বিস্তারিত আলোচনা করিব । প্রথম শর্তঃ কর্মটি গর্হিত হওয়া প্রথম শর্ত হইতেছে সেই কর্মটি গর্হিত হওয়া । অর্থাৎ শরীয়তে তাহা নিষিদ্ধ হওয়া । এখানে আমরা গোনাহ শব্দের পরিবর্তে ‘গর্হিত’ শব্দটি ব্যবহার করিয়াছি। কেননা, গর্হিত শব্দটি গোনাহ অপেক্ষা, ব্যাপক । যেমন কোন ব্যক্তি যদি কোন বালক বা উম্মাদকে শরাব পান করিতে দেখে, তবে উহাতে বাধা দেওয়া তাহার উপর ওয়াজিব । অথচ বালক ও উনম্মাদের পক্ষে শরাব পান করা গোনাহ নহে। অৰ্থাৎ বালক ও উন্মাদের উপর যেহেতু শরীয়তের কোন বিধিবিধান কার্যকর নহে, এই কারণে শরাব পান তাহাদের জন্য গোনাহ নহে বটে, কিন্তু তাহা গর্হিত হওয়ার বিষয়ে কোন সন্দেহ নাই । তো গোনাহ শব্দের পরিবর্তে গর্হিত শব্দটি আমরা এই কারণে ব্যবহার করিয়াছি যে, এই শব্দটি যাককীয় অন্যায়-অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। মনে করুন, আমরা যদি গোনাহ শব্দটি ব্যবহার করিতাম, তবে বালক ও উন্মাদের শরাব পানের ক্ষেত্রে তাহা ব্যবহার করা যাইত না । কেননা, তাহাদের জন্য তো উহা পান করা গোনাহ্ননহে। আর গর্হিত শব্দটি এমনই ব্যাপক যে, উহা কবীরা ও ছগীরা উভয় গোনাহের ক্ষেত্রেই ব্যবহার হইতে পারে। অন্যায়ের প্রতিরোধ তো কেবল কবীরা গোনাহের ক্ষেত্রেই সীমাবদ্ধ নহে; বরং কোথাও ছগীরা গোনাহ হইতে দেখিলেও বাধা দেওয়া ওয়াজিব । যেমন- গোসলখানায় উলঙ্গ হওয়া, বেগানা নারীর সঙ্গে একান্তে অবস্থান করা এবং তাহাদের দিকে তাকানো এইসবই ছগীরা গোনাহ । কিন্তু তবুও উহাতে বারণ করা কর্তব্য । ৫৫ দ্বিতীয় শর্তঃ গর্হিত কর্মটি বর্তমানে বিদ্যমান হওয়া দ্বিতীয় শর্ত হইল, গৰ্হিত কর্মটি আপাতত বিদ্যমান হওয়া । অর্থাৎ যাহা 2A- 2 bl www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।