contents ৫৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সন্দেহযুক্ত । কেননা, এমনও হইতে পারে যে, কোন প্রতিবন্ধকের কারণে অবশেষে সেই অনুষ্ঠান বাস্তবায়িত হইল. না। এইরূপ অবস্থায় কেবল মৌখিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাপ হইতে বিরত থাকার পরামর্শ দেওয়া যাইবে ৷ অর্থাৎ এই সম্ভাব্য অপরাধের কারণে তাহাকে তিরস্কার করা বা মারধর করার এখতিয়ার সাধারণ মানুষেরও নাই এবং শাসকশ্রেণীরও নাই । অবশ্য লোকটি যদি শরাবের আসর সাজাইয়া সকল কিছু প্রস্তুত করিয়া রাখে এবং এইভাবে আসর জমাইয়া শরাব পান করায় সে পূর্ব হইতেই অভ্যস্ত হইয়া থাকে, তবে এই ক্ষেত্রে তাহাকে বারণ করা কর্তব্য । কেননা, ইতিমধ্যেই সে উহার যাবতীয়.আয়োজন সম্পন্ন করিয়া কেবল শরাবের অপেক্ষা করিতেছে এবং যথাসময় উহার আমদানীও প্রায় নিশ্চিত । এমতাবস্থায় মৌখিক বারণ যদি কার্যকর না হয়, তবে মারধর ও বল প্রয়োগ করিয়াও তাহাকে উহা হইতে নিবৃত্ত করার চেষ্টা করা যাইবে। উপরোক্ত অবস্থার উদাহরণ যেন এইরূপঃ মনে করুন, কতক বখাটে যুবক মহল্লায় অবস্থিত মহিলাদের গোসলখানার আশেপাশে জটলা বাধিয়া সেখানে মহিলাদের প্রবেশ ও বহির্গমন দেখিতেছে। অবশ্য তাহারা মহিলাদের পথরোধ কিংবা তাহাদিগকে কোনরূপ উত্ত্যক্ত করে না বটে ৷ এখন কোন ব্যক্তি যদি যুবকদিগকে তথায় দাড়াইতে নিষেধ করে এবং এই বিষয়ে কঠোরতাও আরোপ করে তবে তাহা অসঙ্গত হইবে না । কেননা, যুবকরা এমন স্থানে দাড়াইয়াছে, যেখানে দাড়ানোই অপরাধ- যদিও তাহাদের মনে কোন অসৎ উদ্দেশ্য না থাকে। যেমন, কোন বেগানা নারীর সঙ্গে একান্তে অবস্থান পাপ অনুষ্ঠানের সম্ভাবনার কারণেই তাহা পাপ । “পাপ অনুষ্ঠানের সম্ভাবনা” দ্বারা আমাদের উদ্দেশ্য এমন কর্ম যাহা দ্বারা পাপ অনুষ্ঠানের সুযোগ হয়। এইরূপ ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধকে “সম্ভাব্য পাপের প্রতিরোধ” বলা যাইবে না। বরং ইহা যথার্থই উপস্থিত পাপের প্রতিরোধ। © PDF created by haiderdotnet@zmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।