contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৫৩ অন্যায় আক্রমণ পতিহত করে, আর এই উদ্যোগের ফলে আক্রমণকারী প্রাণ হারায়" তবুও এই উদ্যোগ জায়েজ হইবে । এই উদ্যোগে কোন পাপ হইবে না এবং এইরূপও বলা যাইবে না যে, উক্ত মুসলমান নিজের সম্পদ রক্ষার জন্য আক্ৰমণকারীকে হত্যা করিয়াছে। বরং এই ক্ষেত্রে বাস্তব অবস্থা হইল, .কোন মুসলমানের সম্পদ লুষ্ঠন করা পাপ; আর এই পাপ প্রতিরোধ করার পরিণামে যদি লুগণ্ঠনকারী প্রাণ হারায় তবে এই হত্যাকাণ্ডে কোন পাপ হইবে না। ইহা বরং পাপ দমন করার একটি উদ্যোগমাত্র । অবশ্য এই ক্ষেত্রেও কেব্যা এই ধারণার উপর ভিত্তি করিয়া কাহারো উপর আক্রমণ করা জায়েজ হইবে না যে, লোকটি মানুষের দৃষ্টির অন্তরাল হইলেই সে হয়ত নিজের হাত পা বা অন্য কোন অঙ্গ কাটিয়া ফেলিবে, সুতরাং তাহাকে পূর্বাহ্নেই হত্যা করিয়া ফেলা ভাল যেন সেই পাপ অনুষ্ঠানের সুযোগই না থাকে। শরীয়তে এইরূপ হত্যাকাণ্ডের অনুমতি নাই । কেননা, ইহা নিশ্চিতভাবে প্রমাণিত নহে যে, লোকচক্ষুর অনস্তরাল হইলেই সে এইরূপ পাপ করিবে। অর্থাৎ এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হইল, কেবল পাপের সম্ভাবনার উপর ভিত্তি করিয়াই কাহাকেও শাস্তি দেওয়া যাইবে না। গোনাহের তিনটি শ্রেণী প্রকাশ থাকে যে, পাপ ও গোনাহের তিনটি শ্রেণী রহিয়াছে- প্রথম প্রকার £ প্রথম প্রকার গোনাহ হইল এমন যাহা অনুষ্ঠিত হইয়াছে। এই জাতীয় গোনাহ বা অপরাধের শাস্তি সুনির্দিষ্টভাবে দেওয়া হইবে৷ এই শাস্তি প্রয়োগ করিবেন শাসনকর্তা । অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে এই শাস্তি প্রদানের কোন অধিকার নাই । দ্বিতীয় প্রকার ঃ দ্বিতীয় প্রকার গোনাহ হইল এমন যাহা বর্তমানে অনুষ্ঠিত হইতেছে । যেমন কোন ব্যক্তি হয়ত রেশমী কাপড় পরিধান করিয়া আছে বা শরাব পানের উদ্দেশ্যে উহার পাত্র হাতে লইয়া রাখিয়াছে। এইরূপ অপরাধ যে কোনভাবে দমন করা ওয়াজিব । তবে লক্ষ্য রাখিতে হইবে যেন অপরাধ দমনের পদ্ধতিটি' আবার সেই অপরাধের অনুরূপ কিংবা উহা অপেক্ষা যঘন্য হইয়া না পড়ে। এইরূপ অপরাধ সাধারণ মানুষও দমন করিভে পারিবে। তৃতীয় প্রকার তৃতীয় প্রকার হইল এমন অপরাধ যাহা এখনো অনুষ্ঠিত হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে । যেমন, এক ব্যক্তি হয়ত শরাব পানের আসরের উদ্দেশ্যে একটি রং মহল প্রস্তুত করিতেছে। তো এখানে অপরা- অনুষ্ঠানের সম্ভাবনা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।