contents ৫২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ নির্যাতন করা হইবে এবং সরকারী পদ হইতে তাহাদিগকে অপসারণ করা হইবে । অর্থাৎ বাদশাহ বিবিধ উপায়ে তাহাদের উপর নির্যাতন করিবেন। তো এইরূপ ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ বর্জন করা উচিত । কেননা, কোন মুসলমানকে কষ্ট দেওয়া নিষেধ- যেমন কোন অপরাধ দেখিয়া নীরব থাকা নিষেধ ৷ অবশ্য নিজের লোকজনের জান-মাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিশেষ কোন আশংকা যদি না থাকে এবং শুধুমাত্র এইরূপ আশংকা হয় যে, আমার কারণে তাহাদিগকে কেবল ডাট-ধমক ও গালমন্দ করা হইবে; তবে এই অবস্থায় “অসৎ কাজে বারণ” করা যাইবে। এই ক্ষেত্রেও ইহা লক্ষ্য করিতে হইবে যে, সেই গালমন্দ খুব যঘন্য কিনা এবং উহার ফলে তাহাদের মানহানী ঘটিয়া তাহারা উদ্বেগজনক মানসিক পীড়ন অনুভব করিবে কিনা । অন্যায়ের বিরুদ্ধে বাধা দান ও শক্তি প্রয়োগ উপরে অন্যায়ের প্রতিরোধ সংক্রান্ত সুদীর্ঘ আলোচনা করা হইয়াছে। কিন্তু এখানে একটি প্রশ্ব হইল, কাহাকেও কোন অন্যায় করিতে দেখিয়া শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করা যাইবে কিনা? মনে করুন, এক ব্যক্তি তাহার হাত-পা কিংবা অন্য কোন অঙ্গ কর্তন করিতেছে। এখন অন্যায় প্রতিরোধকারী ব্যক্তি ইহা জানে যে, এই ব্যক্তিকে মৌখিক বাধা দিলে তাহাতে কোন কাজ হইবে না । বরং এই কাজ হইতে তাহাকে নিবৃত্ত করিতে হইলে তাহার সঙ্গে লড়াই করিতে হইরে। আবার এই লড়াইয়ে তাহার প্রাণহানীও ঘটিতে পারে। তো এই পরিস্থিতিতে তাহার উপর শক্তি প্রয়োগু করা যাইবে কিনা? যদি বলা হয়, হা । তবে পাল্টা প্রশ্ন দেখা দিবে, যেই ক্ষেত্রে লোকটির একটি অঙ্গ কর্তন করা সঙ্গত মনে করা হইতেছে না, সেই ক্ষেত্রে তাহাকে হত্যা করা কেমন করিয়া বৈধ হইতে পারে? এই প্রশ্নের জবাব হইল, প্রথমে সেই ব্যক্তিকে নিষেধ করিতে হইবে যেন সে তাহার অঙ্গ কর্তন না করে । যদি এই নিষেধাজ্ঞা সে অমান্য করে, তবে সেই ক্ষেত্রে তাহার উপর শক্তি প্রয়োগ করা হইবে- যদিও এই শক্তি প্রয়োগ ও লড়াইয়ের ফলে সে প্রাণ হারায় । কারণ, এখানে মূল উদ্দেশ্য লোকটির অঙ্গ বা তাহার প্রাণ রক্ষা করা নহে; বরং মূল উদ্দেশ্য হইল, একটি অন্যায় ও পাপ দমন করা৷ কিন্তু এই ঘটনায় অন্যায়ের প্রতিরোধের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হওয়া পাপ নহে, বরং পাপ হইল তাহার নিজের অঙ্গ কর্তন করা। উপরোক্ত অবস্থার উদাহরণ যেন এইরূপঃ মনে করুন এক ব্যক্তি জোর পূর্বক কোন মুসলমানের সম্পদ ছিনাইয়া লওয়ার উদ্দেশ্যে তাহার উপর আক্রমণ করিল। এখন সেই মুসলমান যদি নিজের সম্পদ রক্ষা করার উদ্দেশ্যে সেই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।