দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৫১ আদেশ-নিষেধের ফলে নিজের লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা এই বিষয়ে সন্দেহের কোন অবকাশ নাই যে, অপরের ক্ষতি অপেক্ষা নিজের ক্ষতির কারণেই মানুষ অধিক কষ্ট অনুভব করিয়া থাকে। সুতরাং এই হিসাবে বলা যায়, যেই ব্যক্তিকে অসৎ কাজ হইতে বারণ করা হয় সেই ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতার পরিবর্তে তাহার কোন ঘনিষ্ঠজন (যেমন, তাহার মা-বাবা ও সন্তান ইত্যাদি)-কে কষ্ট দেয়, তবে এই ক্ষেত্রে “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” রহিত না হওয়াই যুক্তি সঙ্গত । কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ এবং উহার নীতিমালা যেহেতু নিজের হকের তুলনায় অপরের হককে অধিক গুরুত্‌ দিয়াছে, এই কারণে আদেশ ও নিষেধকারী ব্যক্তি নিজের বেলায় সহনশীল হওয়ার সুযোগ আছে বটে, কিন্তু তাহার দ্বারা যেন অপরের হক কোনভাবেই নষ্ট না হয় এবং কোন অবস্থাতেই যেন সে অপরের কষ্টের কারণ না হয়, এই বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করিতে হইবে । অর্থাৎ অপরের হক নষ্ট করা বা অপরের কষ্টের কারণ হওয়া কোনভাবেই তাহার পক্ষে জায়েজ হইবে না। সুতরাং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিলে যদি তাহার স্বজন ও পরিবারের সদস্যগণ কোনরূপ কষ্ট ও ক্ষতির শিকার হয়, তবে তাহার পক্ষে উহা বর্জন করা কর্তব্য । কেননা, এই ক্ষেত্রে যেন একটি অন্যায় দমন করিতে গিয়া অপর একটি অন্যায়ের জন্ম দেওয়া হইবে। শরীয়তের বিধান হইল, কোন মুসলমানের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন ছাড়া এমন কোন কাজ করা বৈধ নহে, যেই কাজের কারণে সেই ব্যক্তি কোনরূপ অনিষ্ট ও ক্ষতির শিকার হইতে পারে। সাঁরকথা হইল, এইরূপ যদি আশংকা হয় যে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ফলে আমি নিজে হয়ত ক্ষতিগ্রস্ত হইব না, কিন্তু উহার কারণে আমার আপন লোকজন ক্ষতিগ্রস্ত হইবে, তবে এই ক্ষেত্রে আদেশ-নিষেধ না করা উত্তম । উহার উদাহরণ যেন এইরূপঃ জনৈক ব্যক্তি আল্লাহতে নিবেদিত হইয়া এমনভাবে দুনিয়া ত্যাগ করিল যে, অবশেষে তাহার নিকট পার্থিব বিষয়-সম্পদ বলিতে আর কিছুই অবশিষ্ট রহিল না। অবশ্য তাহার ঘনিষ্ঠ লোকেরা প্রচুর অর্থ-বিত্ত ও বিষয়-সম্পদের মালিক এবং তাহাদের অনেকেই সরকারের বিভিন্ন উচ্চ পদে সমাসীন। এখন সেই সংসার ত্যাগী লোকটি বিষয়-সম্পদের অভাবে নিজের কোন ক্ষতির আশংকা করিতেছে না বটে, কিন্তু তাহার আশংকা হইল, আমি যদি বাদশাহকে অসৎ কাজে নিষেধ করি, তবে তিনি আমার উপর সৃষ্ট ক্রোধ আমার আপনজনদের উপরই প্রকাশ করিবেন। উহা এইরূপে যে, তাহাদের বিষয়-সম্পদ ছিনাইয়া লওয়া হইবে, শারীরিকভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।