contents ৫০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পরওয়া করা যাইবে না । নিজের ইজ্জত ও সম্মানের হেফাজত করা উত্তম বটে, কিন্তু এই ক্ষেত্রে বাহুল্যতার হেফাজতে নিমগ্ন হওয়া পছন্দনীয় নহে। অনুরূপভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিলে মানুষ আমাকে তিরস্কার করিবে, আহাম্মক-নির্বোধ ও রিয়াকার বলিয়া মন্তব্য করিবে, আমার গীবত করা হইবে, আমার ভক্ত-অনুরক্ত ও স্বজনদিগকে আমার প্রতি বীতশ্রদ্ধ করিয়া তোলা হইবে- ইত্যাদি অজুহাতের কারণেও অসৎ কাজের নিষেধের দায়িত্ব এড়ানো যাইবে না। কেননা, সত্যিকার অর্থে ইজ্জত-সম্মানের ক্ষেত্রে এইগুলি এমন বাহুল্য বিষয় যার সংরক্ষণ আবশ্যক 'নহে। কেননা, কোন তিরঙ্কারকের তিরস্কার, গীবতকারীর গীবত এবং মানুষের অন্তর হইতে ভক্তি-শ্রদ্ধা হ্বাস পাওয়ার আশংকায় যদি আমরে বিল মা’'রফ ও নেহী আনিল মুনকার বর্জন শুরু হয়, তবে তো শরীয়তের এই গুরুত্বপূর্ণ আমলটির অস্তিতৃই বিলীন হইয়া যাইবে । কেননা, একমাত্র গীবত ব্যতীত অন্য সকল অসৎ কর্মের ক্ষেত্রেই উহার সম্ভাবনা বিদ্যমান । এই ক্ষেত্রে ‘গীবত’ ব্যতিক্রম হওয়ার কারণ হইল, অন্যায় প্রতিরোধকারী যদি ইহা জানিতে পারে যে, আমার নিষেধের কারণে তো সে মানুষের গীবত করা হইতে বিরত হইবেই না, বরং আমার এই বলার কারণে সে হয়ত আমার নামেই আরো অধিক পরিমাণে গীবত করিতে থাকিবে; তবে এই ক্ষেত্রে তাহাকে বাধা দেওয়া হারাম হইবে । কারণ এই ক্ষেত্রে “অন্যায়ের প্রতিরোধ” গোনাহের প্রতিবন্ধক হওয়ার পরিবর্তে উহা বৃদ্ধির কারণ হইতেছে। অবশ্য যদি এইরূপ হয় যে, আমার বারণের কারণে সে যেই কিন্তু উহার পরিবর্তে সে আমার গীবত করিতে শুরু করিয়া দিবে- তবে এই ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ ওয়াজিব হওয়ার পরিবর্তে মোস্তাহাব হইবে । কেননা, নিজের ইজ্জতের হেফাজত অপেক্ষা অপরের ইজ্জতের হেফাজত করা অধিক ছাওয়াবের কাজ ।'পরোপকার ও মানব হিতৈষিতার দাবীও ইহাই । মোটকথা, শরীয়তের সুস্পষ্ট বিধান দ্বারা ইহা প্রমাণিত যে, ইহতিসাব তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ওয়াজিব। আর অসৎ কাজ দেখিয়া নীরব থাকা বিপদজনক । তবে ইহ্্তিসাবের ক্ষেত্রে যদি উপরের বিবরণ অনুযায়ী নিজের জান-মাল ও ইজ্জত ক্ষতিগ্রস্ত হওয়ার নিশ্চিত আশংকা হয়, তবে সেই ক্ষেত্রে উহা হইতে বিরত থাকা যাইবে। কিন্তু নিজের ইজ্জত ও মর্যাদার ক্ষেত্রে অনাবশ্যক উপাদান যেহেতু শরীয়তে কাম্য নহে; সুতরাং উহা বিনষ্ট হওয়ার ‘ক্ষতি’ অন্যায় দেখিয়াও নীরব থাকার ক্ষতির পরিপূরক হইতে পারেনা। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।