contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ 8৯ অর্থাৎ ক্ষতির পরিমাণটি নেহায়েত মামুলীও নহে আবার তেমন মারাত্মকও নহে; এইরূপ ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ বর্জন করা যাইবে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত গহণ করা খুব কঠিন। সুতরাং দ্বীনদার-পরহেজগার ব্যক্তি নিজের সঠিক ইজতিহাদ ও গভীর বিচার-বিশ্লেষণের পর যথাসম্ভব দ্বীনকে প্রাধান্য দিয়া সিদ্ধান্ত গ্রহণ করিবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে গিয়া নিজের ইজ্জত ও সম্মান ক্ষুণ্ন হওয়ার উদাহরণ এইরূপ- মনে করুন, সংশ্লিষ্ট ব্যক্তি সমাজের একজন বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তি । কিন্তু অন্যায়ের প্রতিরোধ করার কারণে প্রকাশ্য লোকসমাগমে তাহাকে মারধর করা হইল ৷ অকথ্য ভাষায় তাহাকে গালাগাল করা হইল এবং তাহার রুমালটি গলায় জড়াইয়া শহরের অলিগলিতে ঘুরানো হইল । তাহার চেহারায় কালি লেপনপূর্বক গাধার পিঠে চড়াইয়া তামাশা করা হইল । কিন্তু তাহাকে যদি ভয়ানক মারধর করা হইয়া থাকে, তবে ইহা তাহার স্বাস্থ্য বিনষ্টের উদাহরণ । অবশ্য শারীরিক নির্যাতন যদি মামুলী ধরনের হয়, তবে উহার ফলে স্বাস্থ্যহানী ঘটে না বটে, কিন্তু উহার ফলেও যথেষ্ট মানহানী ঘটে ৷ অর্থাৎ এইরূপ মামুলী প্রহারে সাধারণতঃ দেহের উপর বিশেষ কষ্ট না হইলেও মনের উপর তাহা প্রচণ্ডভাবেই ক্রিয়া করে এবং মানসিক যাতনা দেহের উপরও প্রতিক্রিয়া সৃষ্টি করে৷ তো অন্যায়ের প্রতিরোধ করিতে গিয়া মানহানীর শিকার হওয়ারও কয়েকটি স্তর রহিয়াছে। উহার যেই স্তরটিকে আমরা ‘বেইজ্জতি' বলিয়া অভিহিত করিব, উহা হইল- অন্যায়ের প্রতিরোধ করার কারণে মুখে চুন-কালি মাখিয়া খালী পা ও খালী মাথায় শহরের অলিগলিতে ঘুরানো ইত্যাদি । এইরূপ অবস্থায় অন্যায়ের প্রতিরোধ বর্জন করার অনুমতি আছে । কেননা, শরীয়তে নিজের ইজ্জত হেফাজতের বিষয়টি বিশেষ গুরুত্বের সহিত বর্ণিত হইয়াছে বস্তুতঃ অপমান ও মানহানীর বিষয়টি যে কোন অনিষ্ট অপেক্ষা গুরুতর । দ্বিতীয় স্তর হইল, ইজ্জত ও সম্মান মুলতবী হওয়া কিন্তু বেইজ্জতি না হওয়া । উদাহরণ স্বরূপঃ এক ব্যক্তি বেশ সাজ-গোজ করিয়া উত্তম পোশাক পরিধান পূর্বক ঘোড়ার উপর সওয়ার হইয়া পথে বাহির হইয়াছে। এই ব্যক্তি ইহা ভাল করিয়া জানে যে, আমি যদি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করি, তবে আমাকে ঘোড়া ত্যাগ করিয়া সাধারণ পোশাকে পথ চলিতে হইবে। অথচ এইভাবে চলিতে সে অভ্যস্থ নহে। এখন এই উত্তম পোশাক ও সওয়ারী অতিরিক্ত বিষয়ের মধ্যে গণ্য এবং শরীয়তে ইহা পছন্দনীয় নহে। সুতরাং অন্যায়ের প্রতিরোধের কারণে এইসব বিষয় তরক করিতে হইলেও কোন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।