contents 8৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ দ্বিতীয় প্রকার অনিষ্ট হইল, নিজের মালিকানাধীন কোন সম্পদ নষ্ট হইয়া যাওয়া । ইহা প্রকৃত অনিষ্ট বটে ৷ ইতিপূর্বে মানুষের চাহিদার যেই চারিটি বিষয় উল্লেখ করা হইয়াছে উহার মধ্যে কেবল এলেম ব্যতীত অপর তিনটি বিষয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইলে তাহা “অন্যায়ের প্রতিরোধ” রহিত হওয়ার কারণ হইতে পারে। এলেম এই ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণ হইল, এলেম আল্লাহ পাকের দেওয়৷ এক নেয়মত। কোন মানুষ এই নেয়মতের কোন ক্ষতি করিতে পারে না। অর্থাৎ মানুষ ইচ্ছা করিলেই কাহারো এলেম ছিনাইয়া লইয়া তাহাকে মূ্খতায় নিক্ষেপ করিতে পারে না। এই এলেমের ফজিলত এমনই অন্তহীন যে, দুনিয়াতে যেমন এই এলেমের কোন বিনাশ নাই; তদ্রপ আখেরাতেও উঁহার স্থায়ী সুফল ভোগ করা যাইবে । প্রহার ও শারীরিক নির্যাতনের ফলে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং কোন মানুষ যদি ইহা জানিতে পারে যে, অন্যায়ের প্রতিরোধ করিতে গেলে তাহার উপর কঠিন নির্যাতন করা হইবে এবং উহার ফলে সে চির দিনের জন্য পঙ্গুও হইয়া যাইতে পারে, তবে তাহার পক্ষে অন্যায়ের প্রতিরোধ ওয়াজিব নহে। অবশ্য এই ক্ষেত্রে তাহা মোস্তাহাবের পর্যায়ে থাকিবে। সম্পদ বিনষ্ট হওয়ার ব্যাখ্যা হইলঃ সংশ্লিষ্ট ব্যক্তি পূর্বাহ্নে এই বিষয়ে অবগত হওয়া যে, আমি যদি অন্যায়ের প্রতিরোধ করিতে তৎপর হই, তবে আমার বিষয়-সম্পদ লুট করা হইবে কিংবা আমার বাড়ী-ঘর ও ফসলাদি জ্রালাইয়া দেওয়া হইবে ইত্যাদি । তো এইরূপ পরিস্থিতিতে নেহী আনিল মুনকার ওয়াজিব হইবে না। অর্থাৎ এই ক্ষেত্রেও তাহা মোস্তাহাবের পর্যায়ে থাকিবে। তবে সর্বাবস্থায় যেই বিষয়টি লক্ষ্য রাখিতে হইবে তাহা এই যে, একজন মোমেনের ঈমানের দাবী হইল, জীবনের সকল ক্ষেত্রেই দুনিয়ার উপর দ্বীনকে প্রাধান্য দেওয়া এবং দ্বীন ও ঈমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকা । এখানে আরেকটি জরুরী বিষয় হইল, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে গিয়া আঘাত পাওয়া বা সম্পদ বিনষ্ট হওয়ার বিষয়টি এক পর্যায়ের ন্হে। বরং উহারও কতক শ্রেণী রহিয়াছে। অর্থাৎ ক্ষতির পরিমাণ যদি লইল বা মামুলী ধরনের একটি থাপ্পড় দিল ইত্যাদি । তো এই জাতীয় ক্ষতির কোন পরওয়া করা যাইবে না এবং এইরূপ ওজরের কারণে অন্যায়ের প্রতিরোধ হইতে বিরত থাকার অনুমতি নাই । কিন্তু এই ক্ষতির পরিমাণ যদি যথার্থই মারাত্মক হয়, তবে এই ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ হইতে বিরত থাকার বিষয়টিকে বিবেচনায় আনা হইবে । আরেকটি ক্ষতি হইল মধ্যম পর্যায়ের ৷ wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।