দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ 8৪৭ দিবে। ফলে বাধ্য হইয়া হয় তাহাকে হারাম উপায় অবলম্বন করিতে হইবে কিংবা অভাবের তাড়নায় তাহার জীবন বিপন্ন হইয়া উঠিবে। এমন অপারগ ক্ষেত্রেও অন্যায়ের প্রতিরোধ হইতে বিরত থাকা যাইবে । প্রভাবের ক্ষেত্রে অনিষ্টের ব্যাখ্যাঃ মনে করুন, কোন দুষ্ট প্রকৃতির লোক হয়ত কোন আদেশ-নিষেধকারী ব্যক্তির পিছনে লাগিয়া আছে। কিভাবে তাহাকে জ্বালাতন করা যায় এই তাহার ফিকির । এখন্ন. এই দুষ্ট লোকের অনিষ্ট হইতে আত্মরক্ষার একমাত্র উপায় হইল, বাদশাহর দরবারে হাজির হইয়া এই বিষয়ে তাহার নিকট অভিযোগ করা । কিন্তু বাদশাহর দরবারে গমন করা তাহার পক্ষে সম্ভব নহে । তবে একমাত্র যেই ব্যক্তিটি তাহাকে এই কাজে সহযোগিতা করিতে পারে, সেই লোকটি শরীয়ত গর্হিত বিবিধ কর্মে লিপ্ত । এখন সেই ব্যক্তিকে যদি এই কাজে বাধা দেওয়া হয়, তবে সে এই কাজে তো তাহাকে সহযোগিতা করিবেই না, বরং এই ক্ষেত্রে এমনও আশংকা আছে যে, লোকটি হয়ত তাহার উপর অসন্তুষ্ট হইয়া বাদশাহর নিকট পাল্টা তাহার বিরুদ্ধেই অভিযোগ করিয়া বসিবে। এমন পরিস্থিতিতেও অন্যায়ের প্রতিরোধ বর্জন করার অনুমতি আছে। মোটকথা, এই জাতীয় অপারগতা ও জরুরতের ক্ষেত্রে উহাকে সাধারণ নিয়মের ব্যতিক্রম মনে করা হইবে । তবে এই ক্ষেত্রে অপারগতা ও জরুরত কোন্‌টি তাহা অন্যায় প্রতিরোধকারীর ইজতিহাদের উপর নিৰ্ণিত হইবে। অর্থাৎ এইরূপ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের মনের নিকট ফতোয়া জিজ্ঞাসা করিবে। এক দিকে নিজের অক্ষমতাজনিত জরুরত এবং অপর দিকে মুনকার তথা অসৎ কর্মটি যঘন্যতা- এই দুইটি বিষয়কে পাশাপাশি দাড় করাইবে। অতঃপর পরিপূর্ণ সততা ও আমানতদারীর সহিত. ধর্মীয় দৃষ্টিকোণ হইতে তুলনা করিয়া যে কোন" একটিকে প্রাধান্য দিবে। এই সিদ্ধান্তের ক্ষেত্রে যেন কোন অবস্থাতেই নিজের ব্যক্তিস্বার্থ প্রাধান্য না পায় তৎপ্রতি সতর্ক থাকিবে । ধর্মীয় দৃষ্টিকোণ হইতে সিদ্ধান্ত গ্রহণের পর অন্যায়ের প্রতিরোধ বর্জনপূর্বক নীরব থাকার নাম বিনয় । আর নিজের ব্যক্তি-স্বার্থের কারণে অন্যায়ের প্রতিরোধ বর্জন করার নাম শঠতা। এই ক্ষেত্রটি অত্যন্ত জটিল ও নাজুক । সুতরাং মোমেনের কর্তব্য হইল, এহেন পরিস্থিতির প্রতিটি মুহূর্তে নিজের আত্মা ও ক্ৃলবের নেগরানী করা । মনে মনে এইরূপ কল্পনা করা যে, আল্লাহ পাক আমাদের দিলের হালাত দেখিতেছেন এবং আমাদের প্রতিটি কাজের হাকীকত সম্পর্কে তিনি অবগত ৷ আমরা আল্লাহর সন্তুষ্টির আনুগত্য করিতেছি, না নিজের স্বার্থের আনুগত্য করিতেছি, এই সব বিষয় তাহার নিকট গোপন রাখিবার কোন উপায় নাই। তাঁহার নিকট প্রতিটি নেক আমল ও বদ আমলের প্রতিদান বিদ্যমান এবং এই বিষয়ে তিনি কোনরূপ অবিচার করেন না। wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।