contents ৪৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ হইল- নিজের মালিকানাধীন কোন বস্তু বিনষ্ট হওয়া । অবশ্য এইসব অতিরিক্ত ও বাহুল্য বিষয় সমূহের মধ্যে কেবল এমন কতক বিষয়কে ‘ব্যতিক্রম’ মনে করা যাইবে যাহা মানুষের জন্য একান্ত অপরিহার্য এবং যাহা হইতে বঞ্চিত হওয়ার ‘অনিষ্ট’ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করার ‘অনিষ্ট’ অপেক্ষা অধিক বলিয়া প্রমাণিত । যেমন একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসকের শরণাপন্ন হইয়া তাহার ব্যবস্থা গ্রহণ করিলে পরিপূর্ণ সুস্থ হওয়ার আশা আছে। সেই সঙ্গে তাহার ইহাও জানা আছে যে, চিকিৎসকের শরণাপন্ন হইতে বিলম্ব হইলে তাহার স্বাস্থ্যের চরম অবনতি হইয়া বড় ধরনের বিপর্যয় ঘটিতে পারে। এখানে ‘জানা আছে’ দ্বারা আমাদের উদ্দেশ্য হইল, ‘জন্নে গালেব’ বা প্রবল ধারণা । অর্থাৎ ইহা এমন ধারণা যেই ধারণার উপর ভিত্তি করিয়া পানির ব্যবহার বর্জন করিয়া তাইয়াম্মুম করা বৈধ হয়। তো এই ক্ষেত্রেও যদি এইরূপ প্রবল ধারণা হয়, তবে অন্যায়ের প্রতিরোধ বর্জন করার অনুমতি আছে। ইহা হইল স্বাস্থ্যের ক্ষেত্রে অনিষ্টের উদাহরণের ব্যাখ্যা । এলেমের ক্ষেত্রে অনিষ্টের উদাহরণের ব্যাখ্যা হইল- মনে করুন, এক ব্যক্তি দ্বীনের মৌলিক বিশ্বাস ও মাসায়েল সম্পর্কে অজ্ঞ । এদিকে গোটা এলাকার মধ্যে কেবল এমন একজন আলেম আছেন যিনি তাহাকে এইসব বিষয় শিক্ষা দিতে পারেন। অর্থাৎ এলাকায় আরো কতক আলেমও আছেন বটে, কিন্তু তাহাদের নিকট সে গমন করিতে সক্ষম নহে। এই ব্যক্তি ইহাও জানে যে, সে যেই ব্যক্তির উপর নেহী আনিল মুনকার’ করিতে চাহিতেছে, সে এ আলেমের ঘনিষ্ঠজন এবং সে ইচ্ছা করিলেই এ আলেমকে এই বিষয়ে বাধ্য করিতে পারে যে, তিনি যেন তাহাকে দ্বীনের এলেম শিক্ষা দান হইতে বিরত থাকেন। অর্থাৎ এই পৰ্যায়ে এখানে দুইটি নিষিদ্ধ বিষয় একত্রিত হইল । প্রথমতঃ ধৰ্মীয় জ্ঞান বা দ্বীনের জরুরী মাসায়েল হইতে অজ্ঞ থাকা- ইহাও নিষিদ্ধ । এমতাবস্থায় কেয়াসের দাবী হইল, কোন একটি দিককে প্রাধান্য দেওয়া । অন্যায় কর্মটি যদি নেহায়েতই যঘন্য হয়, তবে উহা প্রতিরোধ করাকেই প্রাধান্য দিতে হইবে। পক্ষান্তরে দ্বীনের এলেম হাসিল করার বিষয়টি যদি তদাপেক্ষা গুরুত্বপূর্ণ হয়, তবে অন্যায়ের প্রতিরোধ হইতে বিরত থাকাকেই প্রাধান্য দিতে হইবে। সম্পদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাখ্যা হইলঃ মনে করুন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারী ব্যক্তি কামাই-রোজগার করিতে অক্ষম এবং মানুষের নিকট হাত পাতারও তাহার অভ্যাস নাই । এদিকে আসবাবের উসিলা বর্জন করিয়া কেবল আল্লাহর উপর তাওয়ান্কুল করার আত্মিক শক্তিও তাহার অনুপস্থিত । এমতাবস্থায় শহরের একমাত্র ব্যক্তিটি যে তাহার ভরণ-পোষণ নির্বাহ করে, তাহার অন্যায় কাজে যদি সে বাধা দেয় তবে এমন আশংকা আছে যে, সে হয়ত তাহার উপর অসন্তুষ্ট হইয়া সাহায্য বন্ধ করিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।