contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ 8৫ বস্তুর মধ্যেই গণ্য । সুতরাং এহেন সম্ভাবনা নাকোচ হওয়াও যেন প্রাপ্ত বস্তু বিনষ্ট হওয়ার মধ্যে গণ্য । এক্ষণে এই পর্যালোচনার অর্থ দাড়াইতেছে, অনিষ্ট ও ক্ষতি কেবল দুই প্রকার- প্রথম প্রকার অনিষ্ট হইল প্রত্যাশিত বস্তু না পাওয়ার আশংকা, এই ক্ষেত্রে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করার অনুমতি দেওয়া যাইবে না। এই পর্যায়ে আমরা উপরে আলোচিত মানুষের চাহিদার চারিটি বিষয়ের মধ্যে এই জাতীয় অনিষ্টের আশংকার উদাহরণ পেশ করিব। (এক) এলেমের অনিষ্টের আশংকাঃ মূনে করুন, কোন ব্যক্তি তাহার উত্তাদের ঘনিষ্ঠজনদেরকে অন্যায় কাজ করিতে দেখিয়াও এই আশংকায় বাধা দেয় না যে, এইরূপ করিলে হয়ত সেই ব্যক্তি আমার উত্তাদের নিকট গিয়া আমার নামে বদনামী করিবে এবং উহার ফলেই তিনি আমার উপর অসন্তুষ্ট হইয়া আমাকে শিক্ষা দান হইতে বিরত থাকিবেন। (দুই) স্বাস্থ্যের অনিষ্টের আশংকাঃ উহার উদাহরণ হইল- যেমন এক ব্যক্তি কোন চিকিৎসকের নিকট গেল এবং তাহার গায়ে রেশমী পোশাক দেখিয়াও এই আশংকায় তাহাকে কিছু বলিল না যে, সে মনে করিল, আজ তাহাকে এই কাজে বাধা দেওয়ার পর অভিষ্যতে কোন দিন যদি আমি তাহার নিকট চিকিৎসার জন্য আসি, তবে নিশ্চয়ই তিনি আমার চিকিৎসা করিবেন না। (তিন) সম্পদের অনিষ্টের উদাহরণ এইরূপঃ শাসনকর্তা, আমীর উমারা ও বিত্তবানদিগকে অন্যায় করিতে দেখিয়াও কেবল এই আশংকায় বাধা না দেওয়া যে; হয়ত উহার ফলে ভবিষ্যতে তাহাদের পক্ষ হইতে আর্থিক সহযোগিতা বন্ধ হইয়া যাইবে । (চার) প্রভাবের ক্ষেত্রে উদাহরণঃ কোন মানুষকে অপরাধ করিতে দেখিবার পরও কেবল এই কারণে বাধা না দেওয়া এবং দেখিয়াও না দেখার ভান করা যে, এইরূপ করিলে হয়ত ভবিষ্যতে আমি তাহার সহযোগিতা ও সমর্থন হারাইব এবং তাহার সমর্থনের অভাবে বিবিধ সুযোগ-সুবিধা হইতে বঞ্চিত হইব। উপরে যেই চারি প্রকার আশংকার কথা উল্লেখ করা হইল, এইসব আশংকার কারণে অন্যায়ের প্রতিরোধ হইতে বিরত থাকা যাইবে না। কেননা, বর্ণিত উদাহরণ সমূহে কতক অনাবশ্যক ও বাহুল্য বিষয় হইতে বঞ্চিত হওয়ার আশংকা ব্যক্ত হইয়াছে। কিন্তু এই অতিরিক্ত বিষয় হইতে বঞ্চিত হওয়া ইহা অগ্রাকৃত ৷ অৰ্থাৎ ইহাকে প্রকৃত অনিষ্ট বলা যাইবে না। কেননা, প্রকৃত অনিষ্ট www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।