contents 88 সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ অনিষ্ট ও ক্ষতির মাত্রা এখানে একটি প্রশ্ব উঠিতে পারে যে, উপরের আলোচনায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে প্রতিপক্ষ হইতে যেই অনিষ্ট ও ক্ষতির কথা উল্লেখ করা হইয়াছে, উহার মাত্রা বা পরিমাণ কি? সকল মানুষের অবস্থা তো এক রকম নহে। কেহ হয়ত সামান্য কটু কথা দ্বারাই বেশ আঘাত পায়। কেহ আঘাত পায় প্রহার করিলে। আবার এমন মানুষও আছে, যাহারা কোনক্রমেই ইহা সহ্য করিতে পারে না যে, মানুষ তাহার নামে গীবত-শেকায়েত বা সমালোচনা করুক । অর্থাৎ মানুষের পক্ষ হইতে অনিষ্ট ও ক্ষতির শিকার বা কষ্ট পাওয়ার ক্ষেত্রে সকলের অনুভূতি এক রকম নহে। সুতরাং এই ক্ষেত্রে প্রতিপক্ষ হইতে অনিষ্ট, ক্ষতি বা কষ্ট পাওয়ার এমন একটি মানদণ্ড থাকা উচিৎ যাহা সকল শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য হইতে পারে এবং উহা বিদ্যমান অবস্থায় যেন সংশ্লিষ্ট ব্যক্তি আমরে বিল মা’'রফ ও নেহী আনিল মুনকারের দায়িত্ব হইতে অব্যাহতি পাওয়ার বৈধতা নির্ধারণ করা যায় । বস্তুতঃ উপরোক্ত প্রসঙ্গটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল । কেননা, অনিষ্ট ও ক্ষতির ধরণ-প্রকরণ যেমন ব্যাপক, তদ্রূপ উহার প্রয়োগস্থলও অনেক । কিন্তু তবুও এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করিব যেন এই বিষয়ে কোনরূপ অসঙ্গতি, অস্পষ্টতা ও বিভ্রান্তির অবকাশ না থাকে। প্রকাশ থাকে যে, অনিষ্ট হইল মানুষের চাহিদার পরিপন্থী বিষয় ৷ দুনিয়াতে মানুষের চাহিদা মোট চারি প্রকার । যেমন, এলেম স্বাস্থ্য, সম্পদ ও প্রভাব। আত্মার চাহিদা হইল এলেম ও বিদ্যা । দেহের চাহিদা স্বাস্থ্য । সম্পদের ক্ষেত্রে প্রাচূর্য এবং মানুষের অন্তরে ইজ্জত ও প্রভাব বিস্তারও মানুষের চাহিদা ৷ প্রভাবের অর্থ হইতেছে মানুষের অন্তরের মালিক হওয়া । অর্থাৎ মানুষ যেমন সম্পদের মালিক হইয়া উহা নিজের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করে, তদ্রুপ প্রভাবের মাধ্যমেও মানুষের অন্তরের কর্তৃত্ব হাসিল করিয়া উহা দ্বারা মানুষ নিজের কার্যোদ্ধার করিতে পারে। উপরে বর্ণিত চারিটি বিষয় মানুষ কেবল নিজের জন্যই কামনা করে না, বরং মানুষ উহা নিজের ঘনিষ্ঠজনদের জন্যও প্রত্যাশা করে। মানুষের চাহিদার এই চারিটি বিষয়ের পাশাপাশি আরো দুইটি বিষয় তাহার নিকট খুবই অনাকাংখিত । Nv প্রথমতঃ যাহা হাসিল হইয়াছে তাহা বিনষ্ট হওয়া । দ্বিতীয়তঃ যাহা এখনো হাসিল হয় নাই বরং হাসিল হওয়ার আশা আছে, সেই প্রত্যাশিত বস্তুটি হাসিল না হওয়া । প্রত্যাশিত বলা হয় এমন বস্তুকে যাহা হাসিল হওয়া সম্ভব । তো যেই বস্তুটি প্রাপ্তির সম্ভাবনা বিদ্যমান, উহা যেন প্রাপ্ত wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।