দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ 8৩ কেবল ভারসাম্যপূর্ণ মনোবলই গ্রহণযোগ্য ৷ অর্থাৎ এই ভারসাম্যপূর্ণ অবস্থাটিই হইল যথাৰ্থ বীরত্ব । অবশ্য অনেক সময় এই যথার্থ বীর পুরুষগণও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রটির শিকার হয় এবং অনিষ্টকর অবস্থা চিহ্নিত করিতে ব্যর্থ হইয়া অসঙ্গত সাহস করিয়া বসে । এইরূপ অসঙ্গত দুঃসাহসের কারণ হইল জেহালাত ও মূর্খতা । আবার অনেক সময় অনিষ্ট দমনের মওকা না বুঝিবার কারণেও এইরূপ লোকেরা সাহস হারাইয়া ফেলে ৷ উহা কারণও সেই মূর্খতাই । আরেকটি অবস্থা হইল- অনেক সময় মানুষ অনিষ্টের মওকা এবং উহার দমনের উপায় ও তদ্বির সম্পর্কে অবগত থাকে বটে এবং এই বিষয়ে তাহার অভিজ্ঞতাও থাকে; কিন্তু অস্তরের দুর্বলতার কারণে সে পদক্ষেপ গ্রহণ করিতে পারে না। দূর ভবিষ্যতে অনুষ্ঠিতব্য অনিষ্টের সম্ভাবনা তাহার মনের উপর এমন প্রভাব ফেলে, যেমন একজন সাহসী ব্যক্তির অন্তরে নিকট ভবিষ্যতের আশংকায় হইয়া থাকে। এই কারণেই আমরা বলিয়াছি, অসঙ্গত সাহস কিংবা মাত্রাতিরিক্ত দুর্বলতা এই দুইটির কোনটিই কাম্য নহে; বরং এই ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য অবস্থা হইল সুস্থ বিবেক-বিবেচনা ও ভারসাম্যপূর্ণ মনোবল । সুতরাং ভীতু ব্যক্তির কর্তব্য হইল, তাহার মনের ভয় প্রশমনের চিকিৎসা করা এবং যেই কারণে মনে ভয় পয়দা হইতেছে তাহা দূর করা । সেই কারণটিই হইল মূর্খতা কিংবা মনের দুর্বলতা । মূর্খতা দূর হয় অভিজ্ঞতা দ্বারা আর মনের দুর্বলতা দূর হয় সেই কর্মটি পুনঃ পুনঃ অনুষ্ঠান দ্বারা যাহা অন্তরে ভীতি সৃষ্টির মূল কারণ । অর্থাৎ কোন কাজ বার বার করিলে তাহা অভ্যাসে পরিণত হয় এবং এই অভ্যাসের ফলে অন্তরে শক্তি পয়দা হয়। এই কারণেই 'দেখা যায়- প্রাথমিক ছাত্রগণ মোনাজারা-বিতর্ক ও বক্তৃতার নাম শুনিলেই ভয় পায় এবং লোকসমাগমে দাড়াইয়া কোন কথা বলিতে পারে না। কিন্তু ক্রমাগত কিছু দিন অভ্যাস করিবার পর যখন এই বিষয়ে অভিজ্ঞতা পয়দা হয়, তখন মনের দুর্বলতা ও মুখের জড়তা ইত্যাদি দূর হইয়া লক্ষ মানুষের সম্মুখে অনর্গল বক্তৃতা করিতেও কোন সমস্যা হয় না। এখন কোন ব্যক্তির মনোবল যদি এমনই দুর্বল হয় যে, কোন ভাবেই তাহা দূর করা সম্ভব হইতেছে না, তখন তাহার অবস্থার প্রেক্ষিতেই তাহার উপর মাসআলা প্রয়োগ হইবে । যেমন অসুস্থ ব্যক্তিকে শরীয়তের অনেক আবশ্যকীয় বিধান পালনের ক্ষেত্রে মাজুর (অপারগ) মনে করা হয়। তদ্রপ, মানসিকভাবে দুর্বল ব্যক্তিকে আমরে বিল মা’রফ ও নেহী আনিল মুনকার পালনের ক্ষেত্রে মাজুর মনে করা হইবে । এই কারণেই আমরা বলি, কোন দুর্বলমনা ব্যক্তি যদি কোনভাবেই সমুদ্রে সফর করিতে সাহস না করে, তবে তাহার পক্ষে (সমুদ্র সফরের মাধ্যমে) হজ্জ করা ফরজ হইবে না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।