দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৪২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ উপকার হওয়ারও সম্ভাবনা রহিয়াছে। বস্তুতঃ আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকার সংক্রান্ত কোরানিক দলীলসমূহ দ্বারা ইহা আমভাবে ওয়াজিব হওয়াই প্রমাণিত হয়। তবে ক্ষেত্র বিশেষ ইহার ব্যতিক্রম’ এজমা ও কেয়াসের মাধ্যমে সাব্যস্ত করা হয়। কেয়াস হইল এই যে, এই আদেশ ও নিষেধ সত্তাগতভাবে উদ্দেশ্য নহে; বরং যেই ব্যক্তির উপর এই আদেশ ও নিষেধ প্রয়োগ করা হইবে, সেই ব্যক্তিই উহার মূল লক্ষ্য । সুতরাং এই বিষয়টি যদি নিশ্চিতভাবে জান৷ যায় যে, উদ্দিষ্ট ব্যক্তি কোনভাবেই এই আদেশ ও নিষেধ কবুল করিবে না, তবে এই ক্ষেত্রে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধও ওয়াজিব হইবে না। পক্ষান্তরে উহা কার্যকর হওয়ার ক্ষীনতম সম্ভাবনাও যদি থাকে, তবে এই ওয়াজিব রহিত হইবে না। মোটকথা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে যদি প্রতিপক্ষ হইতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, তবে উহার উপর আমল করা ওয়াজিব হইবে না। আর ক্ষতিএ্রস্ত না হওয়ার বিষয়ে যদি প্রবল ধারণা থাকে, তবে উহার উপর আমল করা ওয়াজিব হইবে৷ অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দুর্বল সম্ভাবনার কারণে এই ওয়াজিব রহিত হয় না। কেননা, এই ধরনের সম্ভাবনা তো যে কোন কাজের ক্ষেত্রেই হইতে পারে। অবশ্য ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি যদি সন্দেহযুক্ত হয়, তবে এই ক্ষেত্রে বিষয়টাকে বিবেচনায় আনা যাইতে পারে। সাহস ও ভীতির মাপকাঠি প্রকাশ থাকে যে, কোন কাজে অনিষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা সংশ্লিষ্ট ব্যক্তির সাহস ও দুর্বল চিত্ততার কারণে বিভিন্ন রকম হইতে পারে। দুর্বলচিত্ত ও ভীতু মানুষ তো দূরের ক্ষতিকেও নিকটে মনে করিয়া থাকে। পক্ষান্তরে বীর পুরুষ ও সাহসী ব্যক্তি কোন অনিষ্টকে ততক্ষণ পর্যন্ত আমলেই আনে না, যতক্ষণ না তাহা অনুষ্ঠিত হয়। আবার অনেক সময় তো সাহসী লোকেরা অনিষ্টে আক্রান্ত হওয়ার পরও সাহস হারায় না। এখন এই প্রসঙ্গে কোন্‌ ব্যক্তিকে মানদণ্ড নির্ধারণ করা হইবে? এমন ভীতু ব্যক্তি, যে বিপদের সম্ভাবনাতেই ভীত হইয়া পড়ে, না এমন সাহসী ব্যক্তিকে, যে বিপদ অনুষ্ঠিত হওয়ার পরও সাহস হারায় না তাহাকে? এই প্রশ্নের জবাবে আমরা বলিব, সুস্থ বিবেক-বিবেচনা ও ভারসাম্যপূর্ণ মনোবলের অধিকারী ব্যক্তিই এই ক্ষেত্রে মানদণ্ড । ভীতু ব্যক্তির দুর্বল মনোবল এমন একটি ব্যাধি, যাহা মানুষকে শক্তিহীন করিয়া দেয়। এদিকে অসঙ্গত সাহসও বর্ণিত ভারসাম্যপূর্ণ মনোবলের পরিপস্থা এবং উহার ফলেও মানুষ বাড়াবাড়ি করিয়া থাকে । এই দুইটি অবস্থাই বর্জনীয় এবং এই ক্ষেত্রে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।