দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ 8১ ভাল । তাহারা বরং এমন সব বিষয়ে আমর ও নেহী করিবে যাহা সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য এবং কোনরূপ সুক্মতার আবরণে আবৃত নহে । যেমন শরাব পান, ব্যভিচার ও নামাজ তরক ইত্যাদি কর্মে বাধা প্রদান করা৷ কেননা, কোন কোন কর্ম এইরূপ আছে, বাহ্য দৃষ্টিতে যেইগুলিকে পাপাচার ও গোনাহের কাজ বলিয়াই মনে হইবে। অথচ প্রকৃত পক্ষে সেইগুলিতে কোনরূপ গোনাহের মিশ্রণ থাকে না। তো সাধারণ মানুষ যদি এইরূপ ক্ষেত্রে হস্তক্ষেপ করে, তবে হিতে বিপরীত ও কল্যাণের পরিবর্তে অকল্যাণ হওয়ার সম্ভাবনাই বেশী । এই কারণেই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য শাসনকর্তার অনুমতির শর্ত আরোপ করা হইয়াছে। কেননা, এই শর্ত আরোপ করা না হইলে হয়ত দেখা যাইবে, এমনসব লোকেরাও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ শুরু করিয়া দিয়াছে, যাহারা নিজেদের এলেমের দৈন্য ও দক্ষতার অভাবে এই কাজের যথাযোগ্য পাত্র নহে। সংশ্লিষ্ট প্রসঙ্গে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হইবে- ইনশাআল্লাহ । সুস্পষ্ট অবগতি বনাম ধারণা উপরোক্ত পর্যালোচনার আলোকে এখানে প্রশ্ন উঠিতে পারে যে, ইতিপূর্বে আপনি আলোচনা করিয়াছেন, অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে যদি প্রতিপক্ষ হইতে ক্ষতিগ্রস্ত হওয়ার এলেম থাকে, তবে অন্যায়ের প্রতিরোধ করা যাইবে না। এখানে এই এলেম ব্যাপকার্থে ব্যবহার করা হইয়াছে। কিন্তু অন্যায়ের প্রতিরোধকারী যদি ক্ষতির আশংকা সম্পর্কে এলেমের পরিবর্তে কেবল ‘ধারণা’ পোষণ করে, তবে এই ক্ষেত্রে কি হুকুম? এই প্রশ্নের জবাব হইল এইরূপ ক্ষেত্রে প্ররল ধারণাকে এলেমের পর্যায়ে মনে করা হইবে । তবে কোন ক্ষেত্রে যদি এলেম ও ধারণা একটি অপরটির বিপরীত হয়, তবে সেই ক্ষেত্রে নিশ্চিত এলেমকে ধারণার উপর প্রাধান্য দেওয়া হইবে । এতদ্ব্যতীত অপরাপর ক্ষেত্রে এলেম ও ধারণার হুকুম পৃথক পৃথক । উদাহরণতঃ কোন ক্ষেত্রে যদি অন্যায়ের প্রতিরোধকারী এই কথা জানিতে পারে যে, এখানে অন্যায়ের প্রতিরোধ করিয়া কোন কাজ হইবে না, তবে এই ক্ষেত্রে তাহার উপর হইতে এই' দায়িত্ব রহিত হইয়া যাইবে । পক্ষান্তরে অন্যায়ের প্রতিরোধে কাজ না হওয়ার বিষয়ে যদি তাহার প্রবল ধারণা হয়, আবার কাজ হওয়ার কিছুটা সম্ভাবনাও বিদ্যমান থাকে এবং একই সঙ্গে যদি ইহাও সে জানিতে পারে যে, এই ক্ষেত্রে কোনরূপ ক্ষতিরও আশংকা নাই; তবে এমতাবস্থায় অন্যায়ের প্রতিরোধ করা যাইবে কিনা এই বিষয়ে মতভেদ রহিয়াছে। তবে অধিকাংশের মতে এই ক্ষেত্রেও অন্যায়ের প্রতিরোধ ওয়াজিব হওয়া চাই । কেননা, এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার কোন আশংকা নাই এবং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।