contents 8o সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আলোচ্য ক্ষেত্রে অপর যেই বিষয়টি বিবেচনায় রাখিতে হইবে তাহা হইল, অন্যায়ের প্রতিরোধ করিতে গিয়া প্রতিপক্ষ হইতে সম্ভাব্য ক্ষতির আশংকা যেন কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ হয়। অর্থাৎ যদি এইরূপ আশংকা হয় যে, অন্যায়ের প্রতিরোধ করিতে গিয়া কেবল আমি নিজেই ক্ষতিগ্রস্ত হইব না; বরং আমার সঙ্গে আমার বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনও ক্ষতিগ্রস্ত হইবে; তবে এইরূপ ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ করা জায়েজ নহে। কেননা, উহার ফলে যেন একটি অন্যায় দমন করা হইবে অপর একটি অন্যায়ের মাধ্যমে । এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্যায়ের প্রতিরোধে ক্ষমতাবান মনে করা হইবে না। কেননা, অন্যায়ের প্রতিরোধের উদ্দেশ্য হইতেছে, সার্বিকভাবেই অন্যায়ের দমন । অর্থাৎ এমন নহে যে, একটি অন্যায় দমন করিয়া অপর একটি অন্যায়ের জন্ম দেওয়া । উপরোক্ত অবস্থার উদাহরণ যেন এইরূপ- এক ব্যক্তির নিকট হালাল শরবত ছিল। ঘটনাক্রমে উহাতে কোন ময়লা পতিত হওয়ার কারণে উহা নাপাক হইয়া যায়। এখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারী ব্যক্তি ইহা জানে যে, আমি যদি এই শরবত ফেলিয়া দেই, তবে সেই ব্যক্তি শরাব পান করিতে শুরু করিবে। অর্থাৎ উহার অর্থ যেন একটি অন্যায় দমন করিতে গিয়া অপর একটি অনিষ্টের জন্ম দেওয়া হইবে । সুতরাং এমতাবস্থায় নাপাক ফেলিয়া দেওয়ার প্রয়োজন নাই । অবশ্য এক শ্রেণীর লোকের মতামত হইল, এই ক্ষেত্রে নাপাক ফেলিয়া দেওয়াই উত্তম । অতঃপর সংশ্লিষ্ট ব্যক্তি যদি শরবতের অভাবে শরাব পান করিতে শুরু করে, তবে উহার দায়-দায়িত্ব তাহার নিজের । অন্যায় প্রতিরোধকারী ব্যক্তি এই জন্য দায়ী নহে। সে তাহার দায়িত্ব পালন করিয়াছে । কিন্তু আমাদের ধারণায় এই মতামতও ঠিক নহে। আমরা মনে করি, এই মাসআলাটিও সেইসব মাসায়েলের অন্তর্ভুক্ত, যেই ক্ষেত্রে সঠিক ইজতেহাদের উপর ফায়সালা করা হয়। মনে করুন, এক ব্যক্তি নিজে খাওয়ার জন্য অপর কাহারো একটি বকরী জবাই করিতেছে। এখন অন্যায় প্রতিরোধকারী ব্যক্তি ইহা জানে যে, আমি যদি তাহাকে এই কাজে বাধা দেই, তবে সে এই বকরীর পরিবর্তে অপর কোন মানুষকেই জবাই করিয়া খাইতে শুরু 'করিবে। সুতরাং এমতাবস্থায় তাহাকে বকরী জবাই করিতে বাধা না দেওয়াই কর্তব্য ৷ কিংবা মনে করুন, এক ব্যক্তি কোন মানুষকে হত্যা করিতেছে। এখন অসৎ কাজের বাধা প্রদানকারী ব্যক্তি ইহা জানে যে, আমি যদি তাহাকে এই অন্যায় হত্যাকাণ্ড হইতে নিবৃত্ত করি, তবে হত্যার পরিবর্তে সে এঁ ব্যক্তির মালামাল ছিনাইয়া লইবে। এইরূপ ক্ষেত্রে তাহাকে নিবৃত্ত করাই বিধেয়। অর্থাৎ এই জাতীয় সূক্ষ অবস্থায় সঠিক ইজতিহাদের উপর আমল করিতে হইবে। সুতরাং বর্ণিত সূক্ষ্ম অবস্থাসমূহের কারণেই আমরা বলি, এই জাতীয় ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকার না করাই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।