contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৩৯ পাপাচারে লিপ্ত থাকা আর এইরূপ মনে করা যে, আমার তওবা যেহেতু কবুল হইবে না, সুতরাং আমি তওবা করিব না । হযরত ওবায়দা (রাঃ) বলেন, ‘তাহলুকা’ হইতেছে- গোনাহ করা এবং উহার পর কোন নেক আমল না করা এবং এমতাবস্থায় মৃত্যুমুখে পতিত হওয়া । মোটকথা, যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাইবার নিশ্চিত আশংকার পরও শত্রুর উপর আক্ৰমণ করা এবং তাহাদের ব্যুহ ভেদ করিয়া বীরত্ব প্রদর্শন করা যেহেতু জায়েজ, সুতরাং অন্যায়ের প্রতিরোধ করাও জায়েজ হওয়া উচিত- যদিও সেই ক্ষেত্রে প্রাণ হারাইবার আশংকা থাকে। অবশ্য যুদ্ধ ক্ষেত্রে যদি এইরূপ নিশ্চিত বিশ্বাস হয় যে, আক্রমণ করিয়া শত্রুপক্ষের কিছুমাত্র ক্ষতি করা যাইবে না, তবে এইরূপ ক্ষেত্রে আক্রমণ করা জায়েজ হইবে না৷ উদাহরণ স্বরূপঃ কোন অন্ধ ও প্রতিবন্ধির পক্ষে একা শত্রু বাহিনীর উপর হামলা করা । প্রকাশ থাকে যে, একজন অন্ধ বা মাজুর ব্যক্তি রণাঙ্গনে অংশগ্রহণ করিয়া কেবল নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই করিতে পারিবে না। এমন ব্যক্তির পক্ষে শত্রুর উপর . আক্ৰমণ করা জায়েজ নহে। অবশ্য শত্রু বাহিনীর উপর একাকী আক্রমণ করা এমন ক্ষেত্রে জায়েজ হইবে, যখন আক্রমণকারীর এমন নিশ্চিত বিশ্বাস থাকিবে.যে, এই আক্রমণে আমি বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করিয়া তবে নিহত হইব । কিংবা আকত্রমণকারী যদি এই বিষয়ে নিশ্চিত হয় যে, আমি যদিও কাহাকেও হত্যা করিতে পারিব না, কিন্তু রণাঙ্গনে আমি এমন ক্ষিপ্রতার সহিত ঝীপাইয়া পড়িব যে, উহার ফলে শক্রুপক্ষ ভীত-সন্ত্রস্ত হইয়া পড়িবে এবং আমার এই বীরত্ব দেখিয়া তাহারা অপরাপর মুসলমানদের সম্পর্কেও এইরূপ ধারণা পোষণ করিবে যেযশনিশ্চয়ই তাহাদের মধ্যেও এইরূপ জযবা ও বীরত্ব বিদ্যমান এবং তাহারাও আল্লাহর পথে শাহাদাত বরণের ক্ষেত্রে দুনিয়ার কোন শক্তির কিছুমাত্র পরওয়া করিবে না। অনুরূপভাবে ইহ্তিসাব তথা অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রেও যদি এইরূপ লক্ষ্য স্থির করা হয় এবং অনুরূপ ফলপ্রাপ্তির আশাও করা যায় তবে উহাকেও বর্ণিত জেহাদের মত কেয়াস করিয়া পদক্ষেপ গ্রহণ করা যাইবে । অর্থাৎ জেহাদের ক্ষেত্রে বর্ণিত অবস্থায় যেমন প্রাণ হারাইবার নিশ্চিত আশংকার পরও আক্ৰমণ করা জায়েজ, তদ্রূপ অন্যায়ের প্রতিরোধ করাও জায়েজ হইবে। বরং প্রতিরোধের ফলে পাপী লোকেরা পাপাচার হইতে বিরত হইবে বা তাহাদের অন্যায় প্রভাব প্রশমন হইবে কিংবা তাহার এই তৎপরতা দেখিয়া মুসলমানদের অন্তরে শক্তিবৃদ্ধি ঘটিবে; তবে তাহার পক্ষে যাবতীয় প্রতিকুলতা ও জীবনাশংকার পরওয়া না করিয়া অন্যায়ের প্রতিরোধ করা মোস্তাহাব হইবে। এরম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।